টাঙ্গাইল ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি নরসিংদীতে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার কালিহাতীতে নানা আয়োজনে মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে প্রাক-সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় ডক্টর আব্দুল মঈন খানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ নরসিংদীর রায়পুরায় মির্জানগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ডা. ফরিদ আহমেদ এর সমর্থন আদায়ে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী সাথে নিয়ে গণসংযোগ ও মিছিল করা হয় টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত এলেঙ্গায় অপরাধের জাল! মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড় অনেকটা ঈদ আমেজে হয়ে গেলে নরসিংদী ম্যারাথন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

আউলিয়াবাদে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ১ মে ২০২৬
  • / ২৭৭ বার পড়া হয়েছে

আউলিয়াবাদে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত |

মহান মে দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আউলিয়াবাদ সিএনজি শ্রমিক, প্রকৌশলী শ্রমিক এবং টাঙ্গাইল জেলা রঞ্জন শিল্প শ্রমিক আউলিয়াবাদ শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি আউলিয়াবাদ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আউলিয়াবাদ কমিটি সেন্টার কাম মাল্টিপারপাস কমিটি সেন্টারে এসে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আলী আকবর স্যার, কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহমেদ আব্বাসী, নাগবাড়ি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন আউলিয়াবাদ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান শেলী, সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক লাল মিয়া, দপ্তর সম্পাদক সাইদুর রহমান সুমির এবং কার্যকরী সদস্য নাহিদ খান।

আউলিয়াবাদ সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ হারুনসহ আশেপাশের এলাকার বিপুল সংখ্যক শ্রমিক ভাই-বোনেরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি ছমির মিয়া ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আউলিয়াবাদে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

প্রকাশিত : শুক্রবার, ১ মে ২০২৬