টাঙ্গাইল ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি নরসিংদীতে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার কালিহাতীতে নানা আয়োজনে মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে প্রাক-সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় ডক্টর আব্দুল মঈন খানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ নরসিংদীর রায়পুরায় মির্জানগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ডা. ফরিদ আহমেদ এর সমর্থন আদায়ে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী সাথে নিয়ে গণসংযোগ ও মিছিল করা হয় টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত এলেঙ্গায় অপরাধের জাল! মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড় অনেকটা ঈদ আমেজে হয়ে গেলে নরসিংদী ম্যারাথন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

“নরসিংদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

ব্যাপক প্রস্তুতি নিয়ে নরসিংদী সদর,রায়পুরা, বেলাবো, মনোহরদী, শিবপুর, পলাশ, মাধবদী সহ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার যুবদল নেতাকর্মীর বর্ণাঢ্য র‍্যালিতে
অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেলে নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে নরসিংদী রেলস্টেশন চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ। সভা সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাছান।

আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে আসছে। যুবসমাজকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভা শেষে সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ উপস্থিত অতিথি, নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পরে নরসিংদী রেলস্টেশন চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। আনন্দঘন পরিবেশে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজির মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় নরসিংদী শহর যুবদলের সভাপতি মামুদুল হাসান চৌধুরী সুমন, নরসিংদী জেলা যুবদলের সহসভাপতি সফিকুল ইসলাম সফিক, অ্যাডভোকেট আল-আমিন বিপ্লব, নাসিক আহমেদ আনন্দ রায়পুরা উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক,রায়পুরা পৌরসভা যুব দলের আহবায়ক সাইফুল ইসলাম সোহেল ও সদস্য সচিব সমান নেওয়া সহ নরসিংদী জেলা, বিভিন্ন উপজেলা ও ১৩টি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬