কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন
- প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে
কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন
টাঙ্গাইলের কালিহাতীতে জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনায় নিজেদের বিরুদ্ধে আনা হামলা, ভাঙচুর দেয়া অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত পরিবার।
শনিবার বিকেলে কালিহাতী পৌরসভা সাতুটিয়া গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বলেন, কালিহাতী পৌরসভা সাতুটিয়া গ্রামে প্রায় সাড়ে ৪ শতাংশ বসতবাড়ি জমি ৮ লাখ ৪১ হাজার ৭ শত টাকা মূল্য ধরা হয়। ৬ লাখ ৫ হাজার টাকা পরিশোধ করে ২২-১০-২০২৪ সালে কালিহাতী পৌরসভা সাতুটিয়া গ্রামের মোছাঃ সালমা আক্তার ও মোঃ শফিকুল ইসলাম বায়না পত্র দলিল লেখে দেন সাতুটিয়া গ্রামে শাকিল আহমেদ রাজনকে।
রাজনের চাচা নজরুল ইসলামের মেয়ে মোছাঃ লাভলী আক্তার, শহিদুল ইসলাম আজিজ, আবু সাঈদ ও মোছাঃ জোৎস্না আক্তারের কুপরামর্শে সালমা আক্তার ও শফিকুল ইসলাম বায়না পত্র জমি শাকিল আহমেদ রাজনকে দলিল করে দেওয়া হচ্ছে ন।দীর্ঘদিন ধরে দলিল লেখে দিবে বলে তালবানা করে আসছে।এবিষয়ে কয়েকদফা ঘরোয়া শালিশ হয়।
তারা আরে বলেন, পরবর্তীতে গত ১ অক্টোবর সকালে তারাই নিজেদের বাড়ির ঘরের আসবাবপত্র ও বেড়া ফেলে দিয়ে একটি মিথ্যা ঘটনা সাজিয়ে
রাজন, চায়না, সুলতান,আবু বাসার বিরুদ্ধে হামলা, ভাঙচুরের সংবাদ প্রকাশ করে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃত ঘটনা ঢাকতেই নজরুল ইসলামের মেয়ে লাভলী আক্তারসহ তারা পরিকল্পিতভাবে এঘটনা সাজানো হয়েছে।আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
শাকিল আহমেদ রাজন জানান,এরআগে, লাভলী আক্তার বাবা নজরুল ইসলাম ডায়াবেটিসসহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শারমিন আক্তার, আব্দুল জলিল, রফিকুল ইসলাম রেজাক, চায়না আক্তার, খলিলুর রহমান ও সানিয়া বেগম প্রমুখ।












