কালিহাতীর কস্তুরীপাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ৫০ বস্তা চাল দিলেন আফ্রিকা প্রবাসী লুৎফর রহমান
- প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
কালিহাতীর কস্তুরীপাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ৫০ বস্তা চাল দিলেন আফ্রিকা প্রবাসী লুৎফর রহমান
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তুরীপাড়া মাদ্রাসার দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের আহারের ব্যবস্থা করতে মানবিক সহায়তা হিসেবে ৫০ বস্তা চাল প্রদান করেছেন আফ্রিকা প্রবাসী সমাজসেবক জনাব লুৎফর রহমান।
তার এই মহতী উদ্যোগে মাদ্রাসার অসচ্ছল ও এতিম শিক্ষার্থীদের খাবারের চাহিদা পূরণে কিছুটা হলেও সহায়তা হবে। প্রবাসে থেকেও নিজ এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মানবিক এই সহায়তার মাধ্যমে লুৎফর রহমান সমাজের বিত্তবান ও প্রবাসীদের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার অনুপ্রেরণা সৃষ্টি করেছেন।
এলাকাবাসী ও মাদ্রাসাসংশ্লিষ্টরা তার এ মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে তার দান কবুল, রিজিকে বরকত ও সুস্বাস্থ্য কামনা করেছেন।



















