এ দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার
- প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
এ দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার
বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি:
বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জামান মিঞা বলেছেন, দীর্ঘদিন পর আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। বর্তমান সরকার এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই সরকারের পাশাপাশি আমাদেরও এ দেশকে কীভাবে আরও সুন্দর করে গড়ে তেলা যায় সেই দিকে আমাদের লক্ষ্য এগিয়ে যেতে হবে।
আজ মঙ্গলবার ২৪ নভেম্বর সকালে নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নরসিংদী জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল ওয়াহাব রাশেদ,নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালন (উপসচিব) মো. সফিউল্লাহ, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তাহের সামসুজ্জামান,নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির, এলজিইডি নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা, নরসিংদী জেল সুপার মো. তারেক কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কলিমুল্লাহ, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. রাশেদুল হক রিন্টু, নরসিংদী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ আউয়াল প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে নরসিংদী জেলার সকল দপ্তরের কর্মকর্তা এবং সব উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আরও বলেন, নরসিংদীর আইন শৃংখলা পূর্বে চেয়ে অনেকটা উন্নত হয়েছে। অতীত কখনও ফিরে আসে না। বর্তমানকে বুকে ধারন করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে আমাদের পরিশ্রম সার্থক হবে। তিনি বলেন নরসিংদীর সব সমস্যার জন্য সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নরসিংদী অফিসার্স ক্লাব উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।



















