শিলমান্দীতে সারোয়ার হোসেন মৃধার সমর্থনে দোয়া মাহফিল ও আলোচনা সভা
- প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
- শিলমান্দীতে সারোয়ার হোসেন মৃধার সমর্থনে দোয়া মাহফিল ও আলোচনা সভা
বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও আন্তঃজেলা মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধার সমর্থন ও বিজয় নিশ্চিত করতে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের প্রিয় ব্যক্তিত্ব
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবাময় মন্ত্রী ডঃ আব্দুল মঈন খানের আস্থাবাজন সারোয়ার হোসেন মৃধার সমর্থনে হাজার হাজার দলীয় নেতা কর্মীর সমর্থকরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে বিজয় করানোর জন্য
সমর্থন করেন।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উত্তর বাগহাটা, মাছিমপুর ও আংশিক শিলমান্দীর যৌথ ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোহেল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন নেতা সেলিম মিয়া, প্রদীপ কর্মকার, আবেদ আলী, সমাজসেবক আশরাফ আলী ও মাওলানা নুরুল্লাহ বাহারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবহন সংগঠনের নেতাকর্মী এবং ৫ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ।
পরিবহন নেতা জাকির হোসেন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলার প্রথম শ্রেণির ঠিকাদার ফারুক সরকার, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ও নকশিসের সভাপতি ড. মশিউর রহমান মৃধা, অনুষ্ঠানের সভাপতি সোহেল আজিজ এবং চেয়ারম্যান পদপ্রার্থী সারোয়ার হোসেন মৃধা।
বক্তব্যে ফারুক সরকার বলেন, একটি এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। শিলমান্দী ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সারোয়ার হোসেন মৃধার প্রতি সমর্থন জানিয়ে তাঁর পাশে থাকার আহ্বান জানান।
ড. মশিউর রহমান মৃধা বলেন, এলাকার উন্নয়নের পাশাপাশি শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও মানুষের মৌলিক চাহিদা পূরণে গুরুত্ব দেওয়া প্রয়োজন। নেতৃত্বের ক্ষেত্রে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতা থাকতে হবে। তিনি সারোয়ার হোসেন মৃধার প্রতি সমর্থন ব্যক্ত করে তাঁর জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে সোহেল আজিজ বলেন, শিলমান্দী ইউনিয়নের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যোগ্য নেতৃত্ব প্রয়োজন। এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং সামাজিক উন্নয়নে সারোয়ার হোসেন মৃধা ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি আগামী নির্বাচনে তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
চেয়ারম্যান পদপ্রার্থী সারোয়ার হোসেন মৃধা তাঁর বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন ধরে পরিবহন খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিলমান্দী ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন। তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চান। এ জন্য তিনি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
পরে সারোয়ার হোসেন মৃধার সার্বিক সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সকলের প্রতি ভালোবাসা, সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।



















