টাঙ্গাইল ০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জিরো টলারেন্সে কালিহাতী উপজেলা প্রশাসন বালুখেকোদের দৌড়ঝাঁপ, প্রশাসনে রদবদলে বিনিয়োগের অভিযোগ ! নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনাল খেলায় বাঁশগাড়ী ডায়মন্ড স্পোর্টিং ক্লাবকে হারিয়ে রায়পুরা ট্রেনিং স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন নরসিংদীর রায়পুরায় সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে জাকাত ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ কালিহাতীর কস্তুরীপাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ৫০ বস্তা চাল দিলেন আফ্রিকা প্রবাসী লুৎফর রহমান কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটি অনুমোদন, সভাপতি মজনু মিয়া শিলমান্দীতে সারোয়ার হোসেন মৃধার সমর্থনে দোয়া মাহফিল ও আলোচনা সভা এ দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার নরসিংদী মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নরসিংদীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন খায়রুল কবির খোকন এমপি “নরসিংদীতে টিআরসি নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত”
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

জিরো টলারেন্সে কালিহাতী উপজেলা প্রশাসন বালুখেকোদের দৌড়ঝাঁপ, প্রশাসনে রদবদলে বিনিয়োগের অভিযোগ !

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে

জিরো টলারেন্সে কালিহাতী উপজেলা প্রশাসন
বালুখেকোদের দৌড়ঝাঁপ, প্রশাসনে রদবদলে বিনিয়োগের অভিযোগ !

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: যমুনা ও নিউ ধলেশ্বরী নদীকেন্দ্রিক অবৈধ বালু ও মাটির ব্যবসা বন্ধে কালিহাতী উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানে চাপে পড়েছে দীর্ঘদিনের প্রভাবশালী বালুব্যবসা সিন্ডিকেট। নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কারাদণ্ড ও বিপুল অঙ্কের অর্থদণ্ডে অবৈধ বালুব্যবসার লাগাম টানায় ক্ষুব্ধ হয়ে উঠেছে ওই চক্রের সদস্যরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রশাসনের কঠোরতা এড়াতে উপজেলা প্রশাসনে রদবদল ঘটানোর জন্য অর্থ বিনিয়োগেরও গুরুতর অভিযোগ উঠেছে। সিন্ডিকেটের এক সক্রিয় সদস্যের বক্তব্যে ওঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।
অনুসন্ধানে জানা যায়, কালিহাতী উপজেলার বেলটিয়া, কুর্শাবেণু, বিয়ারা মারুয়া,গোবিন্দপু,মীরহামজানি,জোকারচর, থানাঘাট, কামাক্ষার মোড়,হাকিমপুর, ধলাটেংগর, ভাবলা, কুড়িঘরিয়া, এলেঙ্গা সেতুর উত্তর, দক্ষিণ ও পশ্চিম নদীপাড়, বড়বাসালিয়া, পৌলি, পুংলি রেলওয়ে সেতুর পূর্বপাড় এবং মহেলা ঘাটসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং বিপণনের অভিযোগ রয়েছে ওই বালুব্যবসা সিন্ডিকেটে নামে। স্থানীয়ভাবে এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক প্রভাবশালী নেটওয়ার্ক। অভিযোগ রয়েছে, এসব নেটওয়ার্কের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতা, অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিক পরিচয়ে কতিপয় দালালসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলের যোগসাজশ রয়েছে ।
৫ আগস্ট-পরবর্তী সময়ে পুরোনো সিন্ডিকেটের নিয়ন্ত্রণ পরিবর্তনের মধ্য দিয়ে নতুন একটি গোষ্ঠী অবৈধ বালু ব্যবসায় সক্রিয় হয়ে ওঠে বলে একাধিক সূত্র দাবি করেছে। টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে কালিহাতী উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতিসহ কয়েকজন নেতার নিয়ন্ত্রণে কিছুদিন অবৈধ বালু ব্যবসা চলারও অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম আকস্মিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করলে অবৈধ বালু ব্যবসায় কিছুটা ভাটা পড়ে।
এরপর জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কৌশল পাল্টে সীমিত পরিসরে বালুমাটির ব্যবসা পরিচালনা করে সংশ্লিষ্টরা। স্থানীয়ভাবে ‘হোয়াইট গোল্ড’ হিসেবে পরিচিত বালুর ব্যবসায়ীরা নির্বাচনের পর আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করেন বলে একটি বিশ্বস্ত সূত্রের দাবি।
নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের প্রেক্ষাপটে স্থানীয় রাজনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে অবৈধ বালু ব্যবসা সম্প্রসারণের চেষ্টা চলে বলে অভিযোগ উঠেছে। ভূঞাপুর থেকে ব্ল্যাকহেডে মোটা বালু এনে অবৈধ ঘাটে মজুত করা এবং রাতের আঁধারে বাংলা ড্রেজারের মাধ্যমে নদী থেকে বিটবালু উত্তোলনের অভিযোগও রয়েছে ওই চক্রের বিরুদ্ধে। ওই চক্রের মতে এবারও বাধা হয়ে দাঁড়িয়েছে কালিহাতী উপজেলা প্রশাসন।সাম্প্রতিক সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কালিহাতীতে ৪৭ মামলায় ১৬ জনের কারাদণ্ড, ২৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন বলে জানাগেছে।
উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে সাম্প্রতিক সময়ে ৪৭টি মামলায় ১৬ জনকে কারাদণ্ড এবং মোট ২৪ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানের কঠোরতায় অবৈধ বালু ও মাটির ব্যবসায় জড়িতদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য বলেন, “বালু-মাটির ব্যবসা বন্ধ হলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হয়। উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নামে আমাদের ওপর জুলুম করছে। আমাদের কর্মীদের কারাদণ্ড, বেকু ভাঙচুর ও বিপুল পরিমাণ অর্থদণ্ড দিয়ে অতিষ্ঠ করে তুলেছে। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। ব্যবসা রক্ষায় প্রশাসনিক রদবদলের জন্য আমরা অর্থ বিনিয়োগ করতে বাধ্য হয়েছি। ইনশাআল্লাহ, খুব শিগগিরই কালিহাতী উপজেলা প্রশাসনে পরিবর্তন আসবে। তখন আমরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারব।”
তার এই বক্তব্য প্রশাসনে প্রভাব বিস্তার কিংবা রদবদলের জন্য অর্থ লেনদেনের অভিযোগকে নতুন মাত্রা দিয়েছে। তবে কথিত অর্থ বিনিয়োগের পরিমাণ, অর্থের উৎস, লেনদেনের মাধ্যম কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রাজনৈতিক ব্যক্তিদের নাম ঘিরে নতুন আলোচনা
অপর একটি সূত্রের দাবি, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার মধ্যস্থতায় গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হজরত আলী তালুকদার, বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাই আকন্দ, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম, বিএনপি নেতা আলম তালুকদার, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহর আলী, সোলায়মান,শামীম, শাফি,যুবদল নেতা আমিনুল, হাসমত আলীসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারের কয়েকজন নিকটাত্মীয় বালু-মাটির ব্যবসায় অর্থ বিনিয়োগসহ তাদের ব্যবসা নির্ভিগ্ন করতে সক্রিয় রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
প্রশাসনের বক্তব্য: রাষ্ট্রের দায়িত্ব পালনে আপস নয়,

অবৈধ বালুমাটির ব্যবসার বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, “উপজেলা প্রশাসন রাষ্ট্রের পক্ষে জনস্বার্থে রাষ্ট্রের দায়িত্ব পালন করে থাকে। সেই দায়িত্ব পালনে আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়। এতে কখনো কখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরাগভাজন হতে হয়। বর্তমানে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার রাষ্ট্রক্ষমতায়। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে তাঁদের কর্মী ও এলাকার জনগণের প্রত্যাশা অনেক বেশি থাকে। তারপরও কালিহাতীর মাননীয় সংসদ সদস্য মহোদয় সবসময় উপজেলা প্রশাসনকে সহযোগিতা দিয়ে আসছেন।”
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে কালিহাতী উপজেলা প্রশাসন মোট ২৩৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১৫৬ জনকে কারাদণ্ড এবং ৩০ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে। আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এর মধ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে ৪৭টি মামলায় ১৬ জনকে কারাদণ্ড এবং ২৪ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে ১৩৬টি মামলায় ১৩৬ জনকে কারাদণ্ড ও ১০ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩-তে ৪টি মামলায় ৭৫ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ ১৩টি মামলায় ২ লাখ ৯৭ হাজার টাকা, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এ ৩টি মামলায় ৯ হাজার টাকা, বিএসটিআই আইন, ২০১৮-তে ৩টি মামলায় ৫৫ হাজার টাকা, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এ ৬টি মামলায় ২০ হাজার টাকা এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-তে ১টি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া করাতকল লাইসেন্স বিধিমালা, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন ও সরবরাহ আইন, পরিবেশ সংরক্ষণ আইন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, বাল্যবিবাহ নিরোধ আইন, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, জুয়া প্রতিরোধ আইন, মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক-সংক্রান্ত বিধান, দণ্ডবিধি এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনসহ বিভিন্ন আইনে অভিযান পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।ফারজানা আক্তার আরও জানান,জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যহত থাকবে।
একটি সূত্র নিশ্চিত করেছে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় ওই চক্রটি প্রশাসনকে বৃ্দ্ধাঙ্গুল দেখিয়ে বাংলা ড্রেজার বসিয়ে ৮ ইঞ্চি পাইপ লাইনে নদী হতে বালু উত্তোলনের প্রক্রিয়া শুরু করেছেন !

প্রশ্ন এখন একটাই—প্রশাসনিক রদবদলের পেছনে সত্যিই কি অর্থের খেলা চলছে?

নদী ও নদীর পাড় রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। অথচ প্রভাবশালী কোনো মহল যদি প্রশাসনের ওপর চাপ সৃষ্টি কিংবা অর্থের বিনিময়ে প্রশাসনিক রদবদলের চেষ্টা করে থাকে, তবে তা শুধু প্রশাসনের জন্য নয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা ও সুশাসনের জন্যও উদ্বেগজনক।
অভিযোগগুলোর সত্যতা যাচাই, কথিত অর্থ বিনিয়োগের উৎস অনুসন্ধান এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের পরিচয় উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি।
কালিহাতীর নদ-নদী ও জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে, নাকি প্রভাবশালী মহলের চাপে পরিস্থিতির পরিবর্তন ঘটবে—সেদিকেই তাকিয়ে রয়েছেন সচেতন মহল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জিরো টলারেন্সে কালিহাতী উপজেলা প্রশাসন বালুখেকোদের দৌড়ঝাঁপ, প্রশাসনে রদবদলে বিনিয়োগের অভিযোগ !

প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬