টাঙ্গাইল ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন নরিসংদীতে রায়পুরা ম্যারাথনে দেশ-বিদেশের পপ্রায় এক হাজার দৌড়বিদ অংশ গপ্রহন উপেক্ষিত মন্ত্রীর নির্দেশ ! “ বাঁশকাণ্ডে কাঁপছে বাসাইল, অধরা ঠিকাদার জাহাঙ্গীর ”
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির নেতৃত্বে চরমধুয়া ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্যে তিনি সাধারণ মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
ইব্রাহিম মিয়া বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনসেবামূলক কাজ করাই তাঁর অন্যতম লক্ষ্য। চরমধুয়া ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। বিশেষ করে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীভাঙন রোধ এবং সন্ত্রাস, নৌপথে চাঁদাবাজী,ডাকাতি,ছিনতাই, মাদক, মারামারি, কাটাকাটি, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, হাটবাজার, কবরস্থান, কালভার্ট ও ব্রিজ নির্মাণ এবং বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে চান তিনি।
ইব্রাহিম মিয়ার প্রত্যাশা, স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে চরমধুয়া ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬