টাঙ্গাইল ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে প্রাক-সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় ডক্টর আব্দুল মঈন খানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ নরসিংদীর রায়পুরায় মির্জানগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ডা. ফরিদ আহমেদ এর সমর্থন আদায়ে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী সাথে নিয়ে গণসংযোগ ও মিছিল করা হয় টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত এলেঙ্গায় অপরাধের জাল! মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড় অনেকটা ঈদ আমেজে হয়ে গেলে নরসিংদী ম্যারাথন নরসিংদীর চৌয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর, গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; এলাকায় চরম উত্তেজনা,নিরাপত্তা জোরদারের দাবি চীন থেকে আমদানি করা আনকমন পণ্যের সমাহার, কালিহাতীতে নিও চায়না মার্ট নরসিংদীর রায়পুরায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রবাসী ও তাঁর স্ত্রীর ওপর হামলার অভিযোগ, বাড়িঘর ভাঙচুর প্রাণনাশের হুমকি এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে প্রাক-সভা অনুষ্ঠিত

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে প্রাক-সভা অনুষ্ঠিত

বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি :

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে প্রাক্‌-সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ প্রাক্‌-সভায় সভাপতিত্ব করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
সভায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, সশস্ত্র বাহিনীর তিন শাখার সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় জোরদার এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া স্থায়ী কমিটির আসন্ন দ্বিতীয় বৈঠকের আলোচ্য বিষয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও উপস্থিত প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় করা হয়।
সভায় দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও সুদৃঢ় করা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে কমিটির সভাপতি ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষা করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। একটি আধুনিক, দক্ষ ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সমন্বয় জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “বর্তমান বিশ্বের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। প্রতিরক্ষা খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি এবং বাহিনীগুলোর কার্যক্রমে সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন, “জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিরক্ষা খাতের পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, প্রয়োজনীয় সুপারিশ প্রদান এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও সুদৃঢ় করতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে প্রাক-সভা অনুষ্ঠিত

প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬