নরসিংদীর রায়পুরায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রবাসী ও তাঁর স্ত্রীর ওপর হামলার অভিযোগ, বাড়িঘর ভাঙচুর প্রাণনাশের হুমকি এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রবাসী ও তাঁর স্ত্রীর ওপর হামলার অভিযোগ, বাড়িঘর ভাঙচুর প্রাণনাশের হুমকি
এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি
বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলার শারখোলা গ্রামে বিএনপির পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রবাসী বিএনপি নেতা জসিম উদ্দিন ও তাঁর স্ত্রীর ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের বাড়িঘর ভাঙচুর এবং মামলা প্রত্যাহার না করলে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গতকাল রাতে নরসিংদীর রায়পুরা উপজেলার শারখোলা গ্রাম ও সরকারী হাসপাতালে এ ঘটনার খবর পেয়ে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন এবং গুরুতর আহত জসিম উদ্দিন ও তাঁর স্ত্রীর চিকিৎসার খোঁজখবর নিতে রায়পুরা সরকারি হাসপাতালে যান।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, প্রবাসী বিএনপি নেতা জসিম উদ্দিন বিএনপির নেতাকর্মীদের পক্ষে ফেসবুকে পোষ্ট করায় স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা প্রভাব দেখিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধারা হামলার শিকার হন। এ ঘটনায় রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ও সোহরাব হোসেন মেম্বারের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, অভিযুক্তরা স্বৈরাচারী শেখ হাসিনার দোসর মামলার আসামীরা আওয়ামী পদধারী আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
ভুক্তভোগী জসিম উদ্দিনের অভিযোগ, গত ১৮ অক্টোবর সন্দ্যায় বাড়ি ফেরার পথে আমাকে রাস্তায় আটক করে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় আমার স্ত্রী আমাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাঁর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, হকিস্টিক, রড, শাবল, হেমার সহ মারাত্মক দেশীয় অস্ত্রশস্ত্রে নিয়ে আমার স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী বাইরাইয়া গুরুতর রক্তাক্ত ও নীলাফুলা জখম সহ আমার স্ত্রীর পরনের কাপড়-চোপড় ধরিয়া টানা হেছড়া করিয়া শ্লীলতাহানী ঘটনা ঘটায়। আমার বসত ঘরের ভিতরে থাকা শুকেস, আলমারী, চেয়ার, টেবিল, দরজা, জানালা, টিনের বেড়া এলোপাথারী কোপাইয়া ও বাইরাইয়া ভাংচুর করিয়া অনুমান-১,০০,০০০/-(এক লক্ষ) টাকার ক্ষতি সাধন করে। পরে তাঁদের চিকিৎসার জন্য রায়পুরা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রায়পুরা থানায় মামলা করা হইলে সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়, তাদেও বিরোদ্ধে মামলা প্রত্যাহার না করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি ও তাঁর স্ত্রী।
এ ঘটনার খবর পেয়ে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। পরে হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা বিএনপির নেতাকর্মীদের ওপর বারবার হামলার ঘটনা ঘটিছে। বিএনপি নেতাকর্মীরদর উপর হামলার ঘটনা মত আর দু:সাহস না দেখায় কঠিন শ্বাস্তি দিতে হবে। এ ধরনের সহিংসতা ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অপরাধী কাউকে আর ছাড় দেওয়া হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
রায়পুরা থানার অফিসার ইনর্চাজ মো: মজিবুর রহমান জানান এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরাদীদের আইনের আওতায় আনতে দ্রুত গ্রেফতার করা হবে।


















