কালিহাতীর দক্ষিণ বেতডোবা পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
- প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ২ বার পড়া হয়েছে
কালিহাতীর দক্ষিণ বেতডোবা পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ বেতডোবা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও পরিবেশের খোঁজখবর নেন।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) মণ্ডপ পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা ও নিরাপদে ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে।
তারা পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্রবিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান, সাবেক যুবদল সদস্য শাকিল আহমেদ খান, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান খলিল, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি রতন মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের এবং কালিহাতী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নিহাল খান।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহ আলম, কোরবান আলী, হেলাল উদ্দিন, ফজল মিয়া, জাহিদ হোসেন ও রিফাত খানসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজবংশীপাড়া পূজা মণ্ডপের সভাপতি ধীরেন রাজবংশী, পূর্ব পালপাড়া পূজা মণ্ডপের সভাপতি সুজন পাল, পশ্চিম পালপাড়া পূজা মণ্ডপের সভাপতি মিঠুন পাল এবং বেতডোবা চরপাড়া পূজা মণ্ডপের সভাপতি দেবেন্দ্র চন্দ্র দাস।
মণ্ডপ পরিদর্শন শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা শারদীয় দুর্গাপূজার সার্বিক সফলতা, শান্তি ও সম্প্রীতি কামনা করেন।

















