আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে দেখতে সকলের দোয়া-সমর্থন প্রত্যাশা কামনা করছেন নরসিংদী পৌরবাসী ও দলের সমর্থকবৃন্দরা
- প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে দেখতে সকলের দোয়া-সমর্থন প্রত্যাশা কামনা করছেন নরসিংদী পৌরবাসী ও দলের সমর্থকবৃন্দরা
বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :
গুম এর শিকার বার বার কারা নির্যাযিত নেতা নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি এবং জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদকে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন নরসিংদী পৌরবাসী ও বিএনপির সমর্থকবৃন্দরা ।
সিদ্দিকুর রহমান নাহিদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০২৩ সালে ঘোষিত নরসিংদী জেলা ছাত্রদলের কমিটিতে তাকে সভাপতি করা হয়। পরবর্তীতে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতেও তাকে ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে রাখা হয়।
নাহিদের অনুসারীদের দাবি, বিএনপির দুঃসময়ে তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং রাজনৈতিক কারণে বিভিন্ন মামলা, হামলা ও হয়রানি সহ গুমের শিকার হয়েছেন। তারা তাকে দলের একজন পরীক্ষিত ও ত্যাগী সৎ সাহসী নেতা হিসেবে উল্লেখ করেন। আওয়ামী সরকারের আমলে সিদ্দিকুর রহমান নাহিদকে অনেক যাবৎ গুম করে রাখা হয়েছিল। বিগত দিনে গুম হওয়া সিদ্দিকুর রহমান নাহিদ এর মুক্তির দাবীতে বিএনপির বিভিন্ন সমাবেশে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সহ দলের অন্যান্য নেতাকর্মীরা জীবিত ফিরে পাওয়ার জন্য বক্তব্য দিয়ে দেশের রাজপথ উত্তাল করা হয়েছিল। দলের পরিক্ষিত ত্যগী নেতা হিসেবে সবাই কাছে আস্থা অর্জন করেছেন নাহিদ।
নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে নাহিদের রাজনৈতিক ঘনিষ্ঠতা রয়েছে বলেও দলের নেতাকর্মী সহ এলাকাবাসী দাবি করছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নাহিদের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। নাহিদ এর সমর্থকরা বলেন, নরসিংদী পৌরসভা এলাকার নরসিংদী বড় বাজার সহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজী, বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার জন্য নিজের জীবন বাজি রেখে চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরোদ্ধে যুদ্ধ ঘোষনা করে হাতে নাতে আটক করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিয়ে পৌরবাসীকে স্থতিতে রাখতে সক্ষম হয়েছেন তিনি।
নাহিদ এর নেতৃত্বে তার সমর্থকরা প্রচেষ্টার মাধ্যমে নরসিংদী শহরে পরিস্কার-পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন, সড়ক যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সেবা সহ নরসিংদী পৌরসভার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দিন রাত অকান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
এর আগে নরসিংদী পৌরসভার নাগরিয়াকান্দি ও শালিধা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যা সমাধানে নাহিদের উদ্যোগের বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে।
স্থানীয় এমপি ও বিএনপি নেতা খায়রুল কবির খোকনের আস্থাভাজন বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদের প্রত্যক্ষ নেতৃত্বে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও ব্যবহার অনুপযোগী পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন করে সর্বসাধারণের ব্যবহারের উপযোগী করা হয়েছে। নরসিংদীতে সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
দীর্ঘদিন ধরে কচুরিপানা, বর্জ্য ও মশার প্রজননকেন্দ্রে পরিণত হওয়া এই পুকুরটি পরিষ্কার হওয়ায় এলাকার হাজারো মানুষ যেমন প্রত্যক্ষ উপকার পাচ্ছেন, তেমনই সিদ্দিকুর রহমান নাহিদের এমন উদ্যোগ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সুনাম কুড়িয়েছে।
নরসিংদী শহরের উক্ত পুকুরটি বছরের পর বছর ধরে অবহেলায় পড়েছিল। চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা এবং পুকুরজুড়ে অতিরিক্ত কচুরিপানার কারণে পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছিল। ফলে এটি শুধু ব্যবহারের অযোগ্যই ছিল না, বরং আশপাশের এলাকার জন্য একটি স্বাস্থ্যঝুঁকি ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগের আঁতুড়ঘরে পরিণত হয়েছিল। পানির দুর্গন্ধের কারণে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছিল। এলাকাবাসীর ভোগান্তির কথা চিন্তা করে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের দিকনির্দেশনায় সিদ্দিকুর রহমান নাহিদ যুব সমাজ ও স্থানীয় কর্মীদের সঙ্গে নিয়ে পুকুরটি পুনরায় সংস্কারের পরিকল্পনা করেন। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “যে পুকুরটি দীর্ঘদিন ধরে আমাদের জন্য দুর্ভোগের কারণ ছিল, সেটি এখন পুরোপুরি ব্যবহারের উপযোগী। সিদ্দিকুর রহমান নাহিদ এগিয়ে না এলে হয়তো এটি কখনোই পরিষ্কার করা হতো না। খায়রুল কবির খোকন এর দিকনির্দেশনায় এই মানবিক কাজটির জন্য আমরা কৃতজ্ঞ।”
নরসিংদী পৌর কেন্দ্রীয় কবরস্থান দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকায় দর্শনার্থী ও এলাকাবাসীর ভোগান্তি সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
নেতাকর্মীরা জানান, কবরস্থানের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কবরস্থানের নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানান।
সিদ্দিকুর রহমান নাহিদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ও খায়রুল কবির খোকন এমপির নেতৃত্বে জনস্বার্থে ও এলাকার সামাজিক সার্বিক উন্নয়ন মুলক কার্যক্রমে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।









