টাঙ্গাইল ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ নরসিংদীর রায়পুরায় মির্জানগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ডা. ফরিদ আহমেদ এর সমর্থন আদায়ে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী সাথে নিয়ে গণসংযোগ ও মিছিল করা হয় টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত এলেঙ্গায় অপরাধের জাল! মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড় অনেকটা ঈদ আমেজে হয়ে গেলে নরসিংদী ম্যারাথন নরসিংদীর চৌয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর, গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; এলাকায় চরম উত্তেজনা,নিরাপত্তা জোরদারের দাবি চীন থেকে আমদানি করা আনকমন পণ্যের সমাহার, কালিহাতীতে নিও চায়না মার্ট নরসিংদীর রায়পুরায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রবাসী ও তাঁর স্ত্রীর ওপর হামলার অভিযোগ, বাড়িঘর ভাঙচুর প্রাণনাশের হুমকি এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি নরসিংদীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন” কালিহাতীর দক্ষিণ বেতডোবা পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ

নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে গুরুত্বারোপ

টাঙ্গাইলের কালিহাতী থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। সোমবার (২৬ অক্টোবর) থানা পরিদর্শনে গেলে কালিহাতী থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীসহ থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

থানা পরিদর্শন শেষে জেলা প্রশাসক আবু সাঈদ পরিদর্শন খাতায় ‘মাদক, সন্ত্রাস এবং কিশোর গ্যাং’ উল্লেখ করেন। এসব সামাজিক অপরাধ নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়টি গুরুত্ব পায়।

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ করা গেলে স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ

প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬