টাঙ্গাইল ০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় মির্জানগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ডা. ফরিদ আহমেদ এর সমর্থন আদায়ে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী সাথে নিয়ে গণসংযোগ ও মিছিল করা হয় টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত এলেঙ্গায় অপরাধের জাল! মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড় অনেকটা ঈদ আমেজে হয়ে গেলে নরসিংদী ম্যারাথন নরসিংদীর চৌয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর, গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; এলাকায় চরম উত্তেজনা,নিরাপত্তা জোরদারের দাবি চীন থেকে আমদানি করা আনকমন পণ্যের সমাহার, কালিহাতীতে নিও চায়না মার্ট নরসিংদীর রায়পুরায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রবাসী ও তাঁর স্ত্রীর ওপর হামলার অভিযোগ, বাড়িঘর ভাঙচুর প্রাণনাশের হুমকি এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি নরসিংদীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন” কালিহাতীর দক্ষিণ বেতডোবা পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ জাতি, ধর্ম, বর্ণের মধ্যে বিভেদ হতে দেব না : ড. মঈন খান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়?

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৪ বার পড়া হয়েছে

Oplus_131072

এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়?

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে বদলি আদেশ ও রিলিজ অর্ডার জারির পরও দায়িত্ব হস্তান্তর না করার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে।
প্রাপ্ত সরকারি নথি অনুযায়ী, এলজিইডির প্রধান কার্যালয়ের ১৯ আগস্ট ২০২৬ তারিখের অফিস আদেশে কালিহাতী উপজেলা সহকারী প্রকৌশলী মো. ছানোয়ার হোসেনকে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় উপজেলা সহকারী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়। একই আদেশে তাকে আর্থিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।
পরবর্তীতে ২৭ আগস্ট ২০২৬ তারিখে নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, টাঙ্গাইল কার্যালয় থেকে ছানোয়ার হোসেনকে রিলিজ অর্ডার দেওয়া হয়। ওই আদেশে তাকে নতুন কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে এবং দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, ৩০ আগস্ট ২০২৬ তারিখে ময়মনসিংহের ফুলপুর উপজেলা এলজিইডি থেকে বদলি হয়ে প্রকৌশলী জাহাঙ্গীর আলম কালিহাতী উপজেলা এলজিইডি কার্যালয়ে যোগদান করেছেন বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে, ছানোয়ার হোসেন দায়িত্ব হস্তান্তর না করে এখনও কালিহাতী কার্যালয়ে দায়িত্ব পালন করছেন।
এতে সরকারি বদলি ও রিলিজ আদেশ কার্যকর হওয়া সত্ত্বেও নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ঠ বিভাগ ও স্থানীয় জনমনে প্রশ্ন উঠেছে।এছাড়াও বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও অসন্তোষও দেখা দিয়েছে।
সরকারি অফিস আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাকে নির্ধারিত কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র প্রদান করা হয়েছে এবং অনতিবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। ফলে রিলিজের পরও পূর্বের কর্মস্থলে দায়িত্ব পালনের অভিযোগটি সরকারি সার্ভিস রুল অনুযায়ী গুরুতর অপরাধ ।
এর আগেও কালিহাতী উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেন বিভিন্ন প্রকল্পে অনিয়ম,দূর্নীতি,সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ,একই স্থানে একই সময়ে একাধিক প্রকল্প তৈরি করে কোন কাজ না করেই ২টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে সমুদয় বিল পরিশোধ করার গুরুতর অভিযোগসহ স্থানীয়,জাতীয় ও অনলাইন নিয়োজ পোর্টালে ফলাও করে সংবাদ প্রকাশিত হওয়ায় এলজিইডির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হয়।
একটি সূ্ত্র জানিয়েছে,কালিহাতী এলজিইডি দূর্নীতিগ্রস্ত প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেনকে বদলী করে তাদের দাপ্তরিক সুমামের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করা হয়েছে।
অপরদিকে ময়মনসিংহ এলজিইডির ফুলপুর উপজেলা হতে জনৈক জাহাঙ্গীর আলম গত ৩০ আগস্ট কালিহাতী উপজেলা প্রকৌশলী হিসাবে যোগদান করলেও পেশীশক্তি,অবৈধ টাকা ও এলজিইডির উচ্চমহলে মোঃ ছানোয়ার হোসেনের প্রভাবের কারনেই দায়িত্ব হস্তান্তর না করার দৃষ্ঠতা দেখাচ্ছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সহকর্মী জানিয়েছেন।
অন্য একটি সূত্র জানিয়েছেন মোঃ ছানোয়ার হোসেন কালিহাতী এলজিইডির নবাগত প্রকৌশলীকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে তাকে কালিহাতীতে থাকতে নিরোৎসাহিত করাসহ তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে চলেছেন।০১৮১০৫৩২৩২১ ও ০১৮২৪৭৯৩৩৬ নম্বর থেকে জনৈক আমিনুল ইসলাম দুদকের উপপরিচাক,ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ,ঢাকা পরিচয় দিয়ে জাহাঙ্গীর আলমকে ভীতসন্ত্রস্ত করে তুলেছেন।
দায়িত্ব হস্তান্তর না করার বিষয়ে কালিহাতী এলজিইডির প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেন বলেন,এমপি মহোদয় (মোঃলুৎফর রহমান মতিন) তাকে কালিহাতী এলজিইডিতেই থাকতে বলেছেন,সেহেতু তিনি দায়িত্ব হস্তান্তর করছেন না।তিনি আরো বলেন বদলী আদেশ প্রত্যাহার হবে বগুরার গাবতলীতে তার আত্মীয় আছেন।
এবিষয়ে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের জাতীয় সংসদের সংসদসদস্য মোঃ লুৎফর রহমান মতিন সাহেবের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমার এলাকার কিছু লোকজন ইন্জিনিয়ার ছানোয়ার সাহেবকে কালিহাতীতে রাখার জন্য অনুরোধ করেছেন আমি তাদের বলে দিয়েছি যে এলজিইড’র সিদ্ধান্ত চুড়ান্ত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়?

প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬