টাঙ্গাইল ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  নওগাঁয় র‍্যালী ও আলোচনা সভা  নরসিংদীর শ্রীরামপুর রেলগেইট থেকে ভৈরব পযর্ন্ত নতুন সড়ক নির্মাণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, বকুল এমপি সহ সংশ্লিষ্টরা প্রশংসায় ভাসছেন নরসিংদীর ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জনপ্রিয়তার মাপকাঠিতেই দেওয়া হবে স্থানীয় সরকারের মনোনয়ন: স্বাস্থ্যমন্ত্রী কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে নওগাঁয় দিনব্যাপী কর্মশালা কালিহাতীতে জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২ নওগাঁয় ডিবির অভিযানে চল্লিশ কেজির  অধিক গাঁজাসহ ব্যাবসায়ী গ্রেফতার
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  নওগাঁয় র‍্যালী ও আলোচনা সভা 

গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
নওগাঁয় র‍্যালী ও আলোচনা সভা

গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বিএনপি আয়োজিত ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকালে স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহারুল ইসলাম সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ এনামুল হক সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন ও এস এম আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা তাঁতি দলের সভাপতি মোঃ সেকেন্দার আলী, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাদল, সম্পাদক মোঃ এনামুল হক, হাতুড় ইউনিয়ন বিএনপির সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র,সফাপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামশুল আলম বাচ্চু প্রমূখ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি, কৃষকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালীতে অংশ নেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা সদর। র‍্যালীতে উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল, তাঁতিদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দীর্ঘ র‍্যালীতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  নওগাঁয় র‍্যালী ও আলোচনা সভা 

প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬