নরসিংদীর শ্রীরামপুর রেলগেইট থেকে ভৈরব পযর্ন্ত নতুন সড়ক নির্মাণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, বকুল এমপি সহ সংশ্লিষ্টরা প্রশংসায় ভাসছেন
- প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
নরসিংদীর শ্রীরামপুর রেলগেইট থেকে ভৈরব পযর্ন্ত নতুন সড়ক নির্মাণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, বকুল এমপি সহ সংশ্লিষ্টরা প্রশংসায় ভাসছেন
বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শ্রীরামপুর রেলগেট থেকে ভৈরব পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প জাতীয় সংসদে প্রস্তাব অনুমোদন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ সংশ্লিষ্টদের প্রশংসা করছেন স্থানীয়রা।
জানা গেছে,বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাবাজন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, নরসিংদী-৫ রায়পুরা আসনের দলের পরিক্ষীত ত্যাগি সৎ সাহসি প্রতিবাদী নির্লোভ পরিচন্ন শহীদ জিয়ার আর্দশের সৈনিক, কর্মী বান্ধব নেতা সুশিক্ষিত অকোত ভয় দেশ স¦াধীন হওয়ার পর এই প্রথম রক্তপাত, খুনাখুনি ছাড়া শান্তিপুন্ন নির্বাচনে বিনা খরচে বিপুল ভোটে নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তার সঠিক নেতৃত্বে উন্নয়ন বান্ধব রায়পুরা উপহার দিতে পারবে মানুষ শতভাগ আশাবাদি। রায়পুরা ও আশপাশের এলাকার দীর্ঘদিনের যোগাযোগ-ভোগান্তি নিরসনে শ্রীরামপুর রেলগেট থেকে ভৈরব পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে একটি নতুন সড়ক নির্মাণ ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করা হয়। তিনি জনগণের দীর্ঘদিনের এ দাবিকে গুরুত্ব দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাব রেখে প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উক্ত সড়ক নির্মাণ ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব করা হলে রায়পুরা ও ভৈরবসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে সাধারণ মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত ও স্বল্প খরচে বিভিন্ন বাজার ও দেশের অন্যান্য অঞ্চলে পরিবহনের সুযোগ সৃষ্টি হবে। মানুষের জীবন যাত্রার মান পাল্টে যাবে।
যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা নিয়ে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে মানবিক রাষ্ট্র বানাতে চাই, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক ও মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধি, উন্নয়ন এবং গণতন্ত্রের পুনর্জাগরণের পথে এক নতুন যাত্রা শুরু করেছে। আজ আমরা এক নতুন বাংলাদেশের রক্তিম সূর্যাস্তের মুখোমুখি—এক নতুন ভোরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। রায়পুরার আপামর দেশপ্রেমিক জনগণ তাঁদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা রেখে আমাকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার দুর্লভ সুযোগ দিয়েছেন। এই পবিত্র দায়িত্বের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বিনীতভাবে বলতে চাই—রায়পুরার চরাঞ্চলসহ সমগ্র বাংলাদেশের কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়ন বাস্তবায়নে আমি যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত। আজকের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে মেধা ও প্রযুক্তিভিত্তিক দক্ষতার কোনো বিকল্প নেই। দেশনায়ক তারেক রহমানের ‘স্মার্ট ও স্বনির্ভর বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নে জাতীয় অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং আধুনিক ডিজিটাল নেটওয়ার্ক গঠনে আমি আমার সর্বোচ্চ কারিগরি মেধা প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। মাঠপর্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা ও মানুষের সাথে সরাসরি মেলবন্ধন আমাকে প্রান্তিক জনগোষ্ঠীর সুখ-দুঃখের সাথে গভীরভাবে যুক্ত করেছে। রায়পুরার মতো ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় অঞ্চলকে আধুনিক মডেল জনপদে রূপান্তরের পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞা ও সঠিক পরিকল্পনার সমন্বয়ের মাধ্যমে উন্নয়নমূলক কাজ করে দেশকে ভাল কিছু উপহার দিতে হবে । তিনি আরও বলেন, “এই গুরুত্বপূর্ণ রুটে একটি বিকল্প সড়ক নির্মিত হলে স্থানীয় জনসাধারণের যাতায়াত এবং পণ্য পরিবহনে অভূতপূর্ব পরিবর্তন আসবে। জনদুর্ভোগ কমার পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।”
রায়পুরা ও পার্শ্ববর্তী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। শ্রীরামপুর রেলগেট থেকে ভৈরব পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে নতুন সড়ক নির্মাণ করা সম্ভব হলে এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার চিত্র বদলে যাবে।
স্থানীয়দের মতে, সড়কটি নির্মিত হলে রায়পুরার বিস্তীর্ণ অঞ্চলের কৃষিপণ্য দ্রুত ভৈরবসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সম্ভব হবে। ভৈরব একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হওয়ায় নতুন এ সড়ক স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করছেন তারা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল দায়িত্ব নেওয়ার পর রায়পুরার বিভিন্ন এলাকায় উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছেন। তারা দাবি করেন, এলাকায় বাজেট সমবণ্টন নীতি, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তিনি কঠিন হুমিয়ারী দিয়ে বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দূর্নীতি, অনিয়ম,চাঁদাবাজি, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড কোন রকম মেনে নেওয়া হবে না,যে কোন মুল্যে তা প্রতিহত করা হবে,নিজের কাছের লোক হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। কঠুর হাতে দমন করতে হবে।
তাদের আরও জানান, চরাঞ্চলে দীর্ঘদিনের বিরোধ ও সংঘাত নিরসনে উদ্যোগ নেওয়ার ফলে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। সংঘাতপূর্ণ এলাকার অনেক পরিবার পুনরায় নিজ বাড়িতে ফিরে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছেন বলেও তারা জানান। চরাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে চর-রায়পুরা নতুন থানার জন্য ১১৩ জন জনবল এবং ৬টি সরকারি যানবাহন অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত পুলিশি সেবা এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে প্রত্যাশা করছেন তারা।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, রায়পুরাসহ দেশের বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় জাতীয় সংসদে ধারাবাহিকভাবে তুলে ধরার কারণে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও প্রশংসা বাড়ছে। তিনি শুধু কেবল একজন রাজনীতিবিদই নন, ন্যায়নীতি, আর্দশ, মেধা ও প্রজ্ঞা দিয়ে সারা দেশের মধ্যে ভাল কাজ করে অন্য রকম দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শ্রীরামপুর রেলগেইট থেকে ভৈরব নতুন সড়ক নির্মাণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য দীর্ঘদিনের দাবি এ উদ্যোগকে ঘিরে এখন স্থানীয়দের প্রত্যাশা—প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে রায়পুরার যোগাযোগ, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনে দৃশ্যমান পরিবর্তন আসবে।
উক্ত নতুন রাস্তা নির্মাণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প জাতীয় সংসদে প্রস্তাব অনুমোদন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ সংশ্লিষ্টদের প্রশংসা করছেন স্থানীয় নেতৃবৃন্দরা হলেন উপজেলা বিএনপির অন্যতম নেত্রী ওয়াটসন গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান জান্নাতুল হক শাপলা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বাতেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হক ভুইয়া মোহন, জেলা বিএনপির সদস্য কাজী আশাদুর রহমান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর আহমেদ চৌধুরী মানিক, ওয়াটসন গ্রুপ অফ কোম্পানির ম্যানাজার মো: মোয়াজ্জেম হোসেন আরিফ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ,উপজেলা কৃষকদলের সদস্য সচিব মইনুল সরকার,উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ফিরোজ আল মুজাহিদ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আল আমিন ভুইয়া মাসুদ, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক হুমায়ন কবির ভুইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ, উপজেলা বিএনপির সদস্য ডাক্তার মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন,চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপির সহ সাধারন সম্পাদক আতাউর রহমান মিঠু, রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্যসচিব সুমন নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী আফরিনা আসাদ ও সেক্রেটারি আসমা আক্তার, উপজেলা কৃষকদলের আহবায়ক হান্নান মোল্লা ও সদস্য সচিব মইনুল সরকার,উপজেলা তাঁতীদলের সভাপতি হুরমুজ মোল্লা ও সদস্য সচিব শেখ আলমগীর হোসেন, উপজেলা মৎস্যজীবিদলের আহবায়ক ফিরোজ আল মুজাহিদ ও সদস্য সচিব শহীদুল ইসলাম, রায়পুরা তাতীদলের সভাপদি ডা: শহিদুল ইসলাম চান মিয়া ও সদস্য সচিব মো: বাদল মিয়া ।









