নরসিংদীর ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
নরসিংদীর ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
বশির আহমদ মোল্লা নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় এ+ (GPA-5) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন।
বিশেষ অতিথি, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, নরসিংদী জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আওলাদ হোসেন মোল্লা এবং গণবিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কৃতী শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে এসএসসি পরীক্ষায় এ+ (GPA-5) প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।









