টাঙ্গাইল ০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় মির্জানগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ডা. ফরিদ আহমেদ এর সমর্থন আদায়ে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী সাথে নিয়ে গণসংযোগ ও মিছিল করা হয় টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত এলেঙ্গায় অপরাধের জাল! মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড় অনেকটা ঈদ আমেজে হয়ে গেলে নরসিংদী ম্যারাথন নরসিংদীর চৌয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর, গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; এলাকায় চরম উত্তেজনা,নিরাপত্তা জোরদারের দাবি চীন থেকে আমদানি করা আনকমন পণ্যের সমাহার, কালিহাতীতে নিও চায়না মার্ট নরসিংদীর রায়পুরায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রবাসী ও তাঁর স্ত্রীর ওপর হামলার অভিযোগ, বাড়িঘর ভাঙচুর প্রাণনাশের হুমকি এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি নরসিংদীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন” কালিহাতীর দক্ষিণ বেতডোবা পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ জাতি, ধর্ম, বর্ণের মধ্যে বিভেদ হতে দেব না : ড. মঈন খান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন

নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮১ বার পড়া হয়েছে

স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন

টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের ইন্দ্রবেলতা গ্রামে স্ত্রী মলির হাতে স্বামী হত্যার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইন্দ্রবেলতা গ্রামে পারিবারিক বিরোধের জেরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাদের দাবি, ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
নিহতের স্বজনরা বলেন, তারা এ ঘটনায় সুষ্ঠু বিচার চান। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়েও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান আয়োজকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন

প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬