নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা
- প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা
গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে কেন্দ্রীয় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির এর উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সারে ৪ টার দিকে শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বর্ণাঢ্য এ শোভাযাত্রায় উপজেলার সনাতন ধর্মাবলম্বী শতশত নারী-পুরুষ ভক্তবৃন্দ অংশ নেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যয় ব্যক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহাদেবপুর কেন্দ্রীয় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির কমিটির সভাপতি কমল কুমার খৈতান, সাধারণ সম্পাদক অমিয় চন্দ্র মন্ডল, তাপস চন্দ্র ঘোষ, মাতৃপ্রসাদ চ্যাটার্জী, সুমন কুমার সিং,অন্তর কুমার দাস, শোভোন কুমার দ্বীপ প্রমুখ।শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় উপাসনা ও ভাবগত পাঠ এবং ভজন সঙ্গীত পরিবেশ করা হয়।
অপরদিকে এর আগে উপজেলা সদরের শিবগঞ্জ শিব বিগ্রহ মন্দির কমিটির সভাপতি মিলন কুমার সরকারের নেতৃত্বে, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে অপর এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলা ১২ টায়। এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ-সভাপতি চিত্তরঞ্জন সাহা ও সহ-সভাপতি উজ্জল কুমার সরকার, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ইমরুল কায়েস, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু।









