কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত
- প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে
কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত
একসঙ্গে এগিয়ে চলি, সম্প্রীতির সমাজ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত হয়েছে।
কালিহাতী পৌরসভার ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ মিলন মেলায় উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
মিলন মেলায় সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম রফিক, সম্মানিত সদস্য ও কালিহাতী উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন।
আয়োজকরা জানান, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যেই এ মিলন মেলার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
মিলন মেলায় উপস্থিত ছিলেন কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কৃষিবিদ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এস এম খালিদ, উপজেলা বিএনপি মহিলা দলের সাবেক সভানেত্রী রহিমা খাতুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী, কালিহাতী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা, কালিহাতী মাইক্রোবাস সমিতির সভাপতি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা জাসাসের সহ-দপ্তর সম্পাদক মো. মোশারফ হোসেন (আবির) টাঙ্গাইল জেলা জেটবের যুগ্ম আহ্বায়ক শহিদুল খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।
অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ছাত্র ও যুব সমাজকে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।









