টাঙ্গাইল ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর মাও. ওমর ফারুক এর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “সিংনা মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল খেলা।  টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আর এস পাইলট স্কুলের ১৩ ব্যাচের উদ্যোগে জমকালো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও হাতি নিয়ে বর্ণাঢ্য শোডাউন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী স্টেশনে হৃদয়বিদারক ট্রেন দুর্ঘটনা, নিহত মা ও সন্তান নরসিংদী জেলা প্রশাসনের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধান গড়াই ২২ গ্রামের মাঠ এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। বীরবাসিন্দা ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও ঈদের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৬ নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত, সঠিক পরিমাপ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীর সল্লায় বেনজির আহমেদ টিটোর বর্ধিত সভায় নেতা-কর্মীদের ঢল

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২৯৩ বার পড়া হয়েছে

কালিহাতীর সল্লায় বেনজির আহমেদ টিটোর বর্ধিত সভায় নেতা-কর্মীদের ঢল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নে বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর বর্ধিত সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মীর ঢল নেমেছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সল্লা প্রামাণিক মার্কেটের রাইচ মিল মাঠ প্রাঙ্গণে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আল মামুন প্রামাণিক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল হক আয়নাল।

প্রধান অতিথির বক্তব্যে বেনজির আহমেদ টিটো বলেন, “দলের তৃণমূলকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে ধৈর্য ধারণ করাই এখন আমাদের বড় দায়িত্ব।”
তিনি সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ইঙ্গিত করে আরও বলেন, “চাচা, কালিহাতী এখন শান্ত আছে—অশান্তি সৃষ্টি করতে আসবেন না।”

এসময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাসমত আলী রেজা, সল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, প্রচার সম্পাদক এম জাকারিয়া প্রমুখ।

বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ বর্ধিত সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও বেনজির আহমেদ টিটোর এমন শক্তিশালী মাঠ জমায়েত কালিহাতী বিএনপির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীর সল্লায় বেনজির আহমেদ টিটোর বর্ধিত সভায় নেতা-কর্মীদের ঢল

প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫