টাঙ্গাইল ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আ’টক স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলের কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু কাল

নাহিদ খান
  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ১২১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু কাল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগামীকাল ২০ এপ্রিল ২০২৬ থেকে শিশুদের জন্য হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে নির্ধারিত বয়সসীমার সকল শিশুকে টিকার আওতায় আনা হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের উপজেলার বিভিন্ন ইপিআই টিকাকেন্দ্রে বিনামূল্যে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে টিকাদান কার্যক্রম পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। তাই সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
অভিভাবকদের উদ্দেশ্যে স্বাস্থ্য বিভাগ আহ্বান জানিয়েছে, তারা যেন নির্ধারিত তারিখে নিকটস্থ টিকাকেন্দ্রে গিয়ে তাদের সন্তানদের টিকা প্রদান নিশ্চিত করেন। সচেতনতা বৃদ্ধি ও সকলের অংশগ্রহণের মাধ্যমেই এই ক্যাম্পেইন সফল করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালিহাতীতে হাম রুবেলা সম্পর্কে অবহিত করণ সভা

স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এম আর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১৯ এপ্রিল রবিবার দুপুর ২টায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিরুফা তাজনিন সুমির সভাপতিত্বে ওই অবহিত করণ সভাগ প্রধান অতিথি হিসাবে মূল বক্তব্য রাখেন,কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম ।

বক্তব্য রাখেন, কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, ডাক্তার মারুফ হাসান সাফী ও জুনিয়র কনসালটেন্ট, ডাক্তার মোঃ জিয়াউল ইসলাম খান।

ওই অবহিত করণ সভায় হাম রুবেলা সম্পর্কে  স্বল্পদৈর্ঘ্য একটি প্রেজেন্টেশন প্রদর্শন করা হয় ।

ওই প্রেজেন্টেশনে জানানো হয় হাম ও রুবেলা হলো ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা মূলত জ্বর এবং শরীরের ফুসকুড়ির মাধ্যমে প্রকাশ পায়।

হামের কারণে নিউমোনিয়া বা মস্তিষ্কের ক্ষতির ঝুঁকি থাকে। রুবেলা, যা ‘জার্মান হাম’ নামেও পরিচিত, গর্ভাবস্থায় অত্যন্ত বিপজ্জনক। প্রতিরোধের জন্য MMR বা MR টিকা দেওয়া প্রয়োজন।

হাম ও রুবেলা সম্পর্কে মূল তথ্য:

লক্ষণ:

হাম: উচ্চ জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং সারা শরীরে লাল ফুসকুড়ি।

রুবেলা: হালকা জ্বর, গলার গ্রন্থি ফুলে যাওয়া এবং ত্বকে ফুসকুড়ি।

সংক্রমণ: আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বাতাসের মাধ্যমে এটি ছড়ায়।

ঝুঁকি: হাম থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, অন্ধত্ব বা মস্তিষ্কের প্রদাহ হতে পারে। গর্ভবতী নারীদের রুবেলা হলে গর্ভপাত বা শিশুর জন্মগত ত্রুটি (CRS) হতে পারে।

সতর্কতা: লক্ষণ দেখা দিলে রোগীকে আলাদা রাখা এবং ৭-২১ দিন পর্যন্ত ড্রপলেট সতর্কতা (মাস্ক ব্যবহার) মানা জরুরি।

বিশেষ দ্রষ্টব্য: কোনো সন্দেহভাজন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী।

হাম , মাম্পস , রুবেলা ( এমএমআর ) টিকার নিরাপত্তা – সিডিসি

সংক্ষিপ্ত বিবরণঃ হামের কারণে জ্বর, ফুসকুড়ি, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে পানি পড়া হয়। এর জটিলতার মধ্যে কানের সংক্রমণ, ডায়রিয়া, নিউমোনিয়া হতে পারে।

২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত দেশব্যাপী ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী সকল শিশুকে  সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকা প্রদান করা হবে।

প্রথম ও দ্বিতীয় সপ্তাহে কমিউনিটি (ইপিআই ) টিকা দান কেন্দ্র সমূহে এবং তৃতীয় সপ্তাহে প্রাক প্রাথমিক বিদ্যালয়,  কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় অধ্যয়নরত শিশুদের ওই টিকা দেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু কাল

প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬