টাঙ্গাইল ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
অনেকটা ঈদ আমেজে হয়ে গেলে নরসিংদী ম্যারাথন নরসিংদীর চৌয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর, গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; এলাকায় চরম উত্তেজনা,নিরাপত্তা জোরদারের দাবি চীন থেকে আমদানি করা আনকমন পণ্যের সমাহার, কালিহাতীতে নিও চায়না মার্ট নরসিংদীর রায়পুরায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রবাসী ও তাঁর স্ত্রীর ওপর হামলার অভিযোগ, বাড়িঘর ভাঙচুর প্রাণনাশের হুমকি এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি নরসিংদীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন” কালিহাতীর দক্ষিণ বেতডোবা পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ জাতি, ধর্ম, বর্ণের মধ্যে বিভেদ হতে দেব না : ড. মঈন খান বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার উদ্যোগে জোটা জোটি অনুষ্ঠান অনুষ্ঠিত নওগাঁয় দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর  টাঙ্গাইলে দুর্গাপূজায় পুলিশের মহড়া
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীর চৌয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর, গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; এলাকায় চরম উত্তেজনা,নিরাপত্তা জোরদারের দাবি

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে

নরসিংদীর চৌয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর, গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; এলাকায় চরম উত্তেজনা,নিরাপত্তা জোরদারের দাবি
বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর পলাশ উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন (ভিপি মনির)-এর নির্মিত বিএনপির কার্যালয় ভাঙচুর, গুলি বর্ষন, অস্ত্র প্রদর্শন এবং নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে মেহেরপাড়ার যুবলীগ নেতা ইকবাল এর প্রত্যাক্ষ সহযোগিতায় মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে রাফি উদ্দিন সুজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের নির্বাচনী এলাকা পলাশের মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আজ শুক্রবার সকালে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার বিকেলে এলাকার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে ভিপি মনির এর চৌয়া গ্রামের বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে রাফি উদ্দিন সুজন এর লোকজনের বিরোদ্ধে অভিযোগ করেন স্থানীয়রা। এ সময় বিএনপির কার্যালয়ের ভেতরে থাকা ভিপি মনির এর সমর্থক মাছুম মিয়াকে মারধর করা হয়। ভাংচুর হামলা চালিয়ে যাওয়ার সময় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি
করেছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী ।
এ ছাড়া মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন (ভিপি মনির)-এর সমর্থক রাছেল নামে এক কর্মীকে মারধর করা হয় বলে জানা গেছে। হামলার সময় আশপাশের বাড়িঘরে থাকা নারী-পুরুষের ওপরও হামলার করার অভিযোগ উঠেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা । আহত মাছুম মিয়া বলেন, চৌয়া গ্রামের বিএনপির কার্যালয়টি তিনি দেখাশোনা করেন ঘটনার সময় তিনি কার্যালয়ের ভেতরে শুয়ে ছিলেন। এ সময় একদল সন্ত্রাসী এসে বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায়। তাঁকে অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। পরে হামলাকারীরা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়দের মতে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, বিএনপির রাজনৈতিক কার্যালয়ে হামলা, অস্ত্র প্রদর্শন ও গুলি ছোড়ার মতো ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই গ্রুপের মধ্যে যেকোনো সময় বড় ধরনের রক্তিক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিতে পারে।
স্থানীয়রা মনে করেন, ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করা খুবই জরুরি। একই সঙ্গে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত নজরদারি বাড়ানো, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করা এবং নিরপরাধ কাউকে হয়রানি না করে, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করা হয় ।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বুধবারের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে গিয়ে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কেউ মামলা করতে আসেনি তিনি জানান ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর চৌয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর, গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; এলাকায় চরম উত্তেজনা,নিরাপত্তা জোরদারের দাবি

প্রকাশিত : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬