টাঙ্গাইল ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নওগাঁয় দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর  টাঙ্গাইলে দুর্গাপূজায় পুলিশের মহড়া স্বাধীনতার পর দুর্গাপূজায় এবার সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে” -স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নওগাঁয় দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর 

গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

নওগাঁয় দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর

গৌতম কুমার মহন্ত নওগাঁঃ নওগাঁয় পুজা মন্ডপে দুর্গা প্রতিমার পাশের গনেশ মুর্তি কুড়াল দিয়ে ভেঙে দিয়েছে গোলাম রাব্বানি নামের এক যুবক। এঘটনায় ওই যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে কর্তব্যরত আনসার সদস্যসহ স্থানীয়রা।

১৭ অক্টোবর শনিবার সকাল ১০ টার দিকে নওগাঁর সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের হাতাশ খাড়া পাড়া সার্বজনীন পূজা মন্ডপের দুর্গা কাঠামো থাকা গনেশ প্রতিমা ভাঙচুর করা হয়। এই ঘটনায় ওই এলাকার স্থানীয় সনাতন ধর্মবলম্বীদের মাঝে ক্ষোভ ও উৎকন্ঠা বিরাজ করছে। তাদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থানীয় সনাতনীদের পূজা উৎসব পালনের জন্য সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

আটক গোলাম বাব্বানি একই ইউনিয়নের মধ্য হাতাশ পাড়ার মোহাম্মদ মুসার ছেলে। পূজা উদযাপনের নেতা, মন্ডপ কমিটি ও আনসার সদস্যের সূত্রে জানা যায়, এদিন সকালে গোলাম রাব্বানি নামের ওই যুবক একটি কুড়াল দিয়ে মন্ডপে ঢুকে দুর্গা কাঠামে থাকা গণেশ প্রতিমাকে কোপ দিয়ে ভাঙচুর করে। এদিকে আটককৃত গোলাম রাব্বানী মানসিক ভারসাম্যহীন দাবী করছে তার পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলাবাহিনী উপস্থিত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানান। এ মন্ডপের দায়িত্বে থাকা আনসার সদস্য মোসাঃ ফাতেমা বেগম বলেন, এমন সময় হঠাৎ করে গোলাম রাব্বানি নামের ওই ছেলে হাতে কুড়াল নিয়ে ২-৩ আঘাত করে গনেশের ওই প্রতিমা ভেঙে দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় তাকে কুড়ালসহ আটক করে পুলিশে খবর দেয়া হয়। তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে  থেকেই দেখছি ওই ছেলে কয়েকবার মন্ডপে এসে ঘোরাফেরা করছিল।স্থানীয়রা জানান, সে পাগল না,তবে পাগলের বেশ ধরছে। হাতাশ খাড়াপাড়া পূজা মন্ডপের সাংগঠনিক সম্পাদক নিখিল প্রামানিক বলেন, সপ্তমীর দিন সকালে হঠাৎ করে ছেলেটা এসে কুড়াল দিয়ে গনেশ প্রতিমা ভেঙে দেয়। এতে বাড়িতে আসা আত্মীয়স্বজনসহ স্থানীয় হিন্দুরা হতভম্ব হয়ে পড়ে। এসময় পূজার সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে প্রশাসন, পুলিশ ও ইউনিয়ন বিএনপির সভাপতিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের আশ্বস্ত করে বলেছেন, একজন মৃৎশিল্পী দিয়ে গনেশ প্রতিমা মেরামত করে পূজা কার্যক্রম স্বাভাবিক রাখা হবে। নওগাঁ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধব চন্দ্র কর্মকার বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনা খুবই দুঃখজনক, বিষয়টি ক্ষতিয়ে দেখে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ কুমার কুন্ডু বলেন, ঘটনা শুনেছি। পূজা চলাকালীন প্রতিমা ভাঙচুরের ঘটনা খুবই দুঃখজনক, ঘটনার সুষ্ঠ বিচার চাই, যেন আর কেউ প্রতিমা ভাঙার সাহস না পায়। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন,ঘটনা জানার পর সংশ্লিষ্ট উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। আটককৃত  ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর 

প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬