টাঙ্গাইল ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নওগাঁয় দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর  টাঙ্গাইলে দুর্গাপূজায় পুলিশের মহড়া স্বাধীনতার পর দুর্গাপূজায় এবার সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে” -স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলে দুর্গাপূজায় পুলিশের মহড়া

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে দুর্গাপূজায় পুলিশের মহড়া

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইলে পরিদর্শন ও যৌথ মহড়া পরিচালনা করেছে জেলা পুলিশ। এলেঙ্গা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন থানার পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

টাঙ্গাইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রবিউল ইসলামের উদ্যোগে এ পরিদর্শন ও যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মনজুরুল ইসলাম, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা।

পরিদর্শনকালে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকসেদুর রহমান সাগরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ডিবি উত্তর শাখার অফিসার ইনচার্জও (ওসি) উপস্থিত থেকে পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন ও মহড়ায় অংশ নেন।

এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের প্রস্তুতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন কর্মকর্তারা।

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনে পুলিশের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে দুর্গাপূজায় পুলিশের মহড়া

প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬