টাঙ্গাইল ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  নওগাঁয় র‍্যালী ও আলোচনা সভা  নরসিংদীর শ্রীরামপুর রেলগেইট থেকে ভৈরব পযর্ন্ত নতুন সড়ক নির্মাণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, বকুল এমপি সহ সংশ্লিষ্টরা প্রশংসায় ভাসছেন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার

নাহিদ খান
  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার

জ্বালানি সংকটকে কেন্দ্র করে ১১ দলের তথাকথিত লংমার্চের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতা সৃষ্টির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া পরিষদের সভানেত্রী ও শাজাহান সিরাজ কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। এ পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা রাবেয়া সিরাজ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, জ্বালানি সংকটকে কেন্দ্র করে ১১ দলের তথাকথিত লংমার্চের মাধ্যমে আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, লংমার্চকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট কোনো স্বল্পমেয়াদি সমস্যা নয়; এটি দীর্ঘদিনের একটি সংকট। এত বড় সমস্যার সমাধান অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়। তারপরও সংকট নিরসনে বিভিন্ন কার্যকর কর্মসূচি ও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানি সংকট অনেকাংশে সমাধান হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাবে এবং জনগণের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান হবে বলে আমরা আশাবাদী।

মহেলা রাবেয়া সিরাজ উচ্চবিদ্যালয় মাঠে জমজমাট ফুটবল ফাইনাল

এদিকে, একই অনুষ্ঠানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা রাবেয়া সিরাজ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২০২৬ সালের জমজমাট ফুটবল ফাইনাল খেলা। ফাইনাল খেলাকে ঘিরে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন বয়সী দর্শক ও এলাকার ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

শনিবার বিকেলে মহেলা রাবেয়া সিরাজ উচ্চবিদ্যালয় মাঠে হিন্নাপাড়া ফুটবল একাডেমি ও ভাবলা স্পোর্টিং ক্লাবের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় হিন্নাপাড়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে ভাবলা স্পোর্টিং ক্লাব রানারআপ হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মোঃ লুৎফর রহমান মতিন।

খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া পরিষদের সভানেত্রী ও শাজাহান সিরাজ কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র মোঃ শাফি খান, এলেঙ্গা উচ্চবিদ্যালয়ের সভাপতি মোঃ মোজাম্মেল হিরো, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহর আলী, সহদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান বালা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলার উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, বর্তমানে মাদক দেশের জন্য একটি বড় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে মাদকের বিস্তার তরুণ সমাজকে উদ্বেগজনকভাবে প্রভাবিত করছে। এই অবস্থা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে ফিরিয়ে এনে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও উৎসাহিত করতে হবে।

তিনি আরও বলেন, আপনারা যখনই খেলাধুলার আয়োজন করবেন, আমি সবসময় খেলাধুলার পক্ষে আছি এবং আমার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।

খেলা শেষে প্রধান অতিথি মোঃ লুৎফর রহমান মতিন এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন হিন্নাপাড়া ফুটবল একাডেমি ও রানারআপ ভাবলা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণের সময় খেলোয়াড়দের উচ্ছ্বাস ও দর্শকদের আনন্দে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়াপ্রেমী মানুষ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ দেওয়া এবং মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার

প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬