টাঙ্গাইল ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  নওগাঁয় র‍্যালী ও আলোচনা সভা  নরসিংদীর শ্রীরামপুর রেলগেইট থেকে ভৈরব পযর্ন্ত নতুন সড়ক নির্মাণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, বকুল এমপি সহ সংশ্লিষ্টরা প্রশংসায় ভাসছেন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান
বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার কথা বলে। এই আদর্শকে ধারণ করেই বিএনপি দীর্ঘ ৪৮ বছর ধরে রাজনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সভাপতি নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভুইয়ার সঞ্চালনায় শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার তাদের রুহের আত্মার শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য দোয়া কামনা করা হয়।
অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক,নরসিংদী-৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল,মহিলা এমপি এড.শিরিন সুলতানা, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী এমপি, নরসিংদী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অর্থনীতিতে উৎপাদন ও উন্নয়নের রাজনীতির সূচনা করেছিলেন। তাঁর সময় অর্থনীতিকে উন্মুক্ত করার পাশাপাশি তৈরি পোশাকশিল্প ও বৈদেশিক কর্মসংস্থানের বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। আজকের বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি এসব খাত। মন্ত্রী আরও বলেন, নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রেও জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও নরসিংদীর সন্তান মরহুম আবদুল মোমেন খানের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, বিএনপির প্রাথমিক সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তাঁর নেতৃত্বে নরসিংদীতেও বিএনপির সাংগঠনিক কার্যক্রম বিস্তার লাভ করে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে দীর্ঘদিন রাজপথে নেতৃত্ব দিয়েছেন তিনি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করি। বিএনপির ৪৮ বছরের ইতিহাস ও দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ,জেলা বিএনপি’র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি ও সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক শাহাজান মল্লিক, যুগ্ম সম্পাদক এম এন জামান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন, জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক সিআইপি রাশেদুল হাসান রিন্টু, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদ, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, জেলা বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা বিএনপি’র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, জেলা বিএনপি’র ক্রিড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা,জেলা বিএনপি’র সমাজ সেবা বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া, জেলা বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি’র অন্যতম সদস্য কাজী আসাদুর রহমান মিলন, জেলা বিএনপি’র সদস্য সাইফুল ইসলাম সোহেল, নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা এবং নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার,নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, পলাশ পৌর সভাপতি আলম মোল্লা,জেলা যুবদলের সাধারন সম্পাদক হাসানুজ্জামান সরকার,জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ুন কবির কামাল ও সেক্রেটারী আলাউদ্দিন প্রধান, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক বর্মণ প্রিন্স,জেলা মহিলা দল সভাপতি এড.উম্মে ছালমা মায়া, জেলা বিএনপি’র সদস্য মাহফুজুল ইসলাম,
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আহমদ চৌধুরী মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস মিয়া,
চিনিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, পলাশ বিএনপি নেতা ভিপি মনির হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ,জেলা তাঁতীদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আহম্মদ মোল্লা,জেলা বিএনপি নেতা সোহেল রানা। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী,আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান

প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬