টাঙ্গাইল ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নওগাঁয় দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর  টাঙ্গাইলে দুর্গাপূজায় পুলিশের মহড়া স্বাধীনতার পর দুর্গাপূজায় এবার সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে” -স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ১

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ১১৮ বার পড়া হয়েছে

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ১
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা এলাকায় ট্রাকের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত ও এক নারী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে কালিহাতী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামাথী এলাকায় রতনগঞ্জ-বল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রতনগঞ্জ থেকে বল্লাগামী একটি অজ্ঞাতনামা ট্রাক একই দিকে চলাচলরত একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সাইকেল আরোহী গোপাল চন্দ্র পণ্ডিত (৬০)-কে সজোরে ধাক্কা দেয়। তিনি কালিহাতী উপজেলার কামাথী গ্রামের বৃন্দাবন চন্দ্র পণ্ডিতের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গোপাল চন্দ্র পণ্ডিত ঘটনাস্থলেই মারা যান। এছাড়া অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহতদের মধ্যে তালতলা এলাকার বাসিন্দা মলি (৫০)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।
খবর পেয়ে কালিহাতী থানার এসআই ওসমান গনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ১

প্রকাশিত : বুধবার, ২৪ জুন ২০২৬