টাঙ্গাইল ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রবাসী ও তাঁর স্ত্রীর ওপর হামলার অভিযোগ, বাড়িঘর ভাঙচুর প্রাণনাশের হুমকি এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি নরসিংদীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন” কালিহাতীর দক্ষিণ বেতডোবা পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ জাতি, ধর্ম, বর্ণের মধ্যে বিভেদ হতে দেব না : ড. মঈন খান বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার উদ্যোগে জোটা জোটি অনুষ্ঠান অনুষ্ঠিত নওগাঁয় দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর  টাঙ্গাইলে দুর্গাপূজায় পুলিশের মহড়া স্বাধীনতার পর দুর্গাপূজায় এবার সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে” -স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলের সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি |

নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৫৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি |

ন্যায়ের পক্ষে সোচ্চার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে পরিচিত তোফাজ্জল হোসেন খানকে ১১ নং বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান স্থানীয়দের একাংশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই তোফাজ্জল হোসেন খান বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নকালে তিনি হল শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। সংগঠনের পাশাপাশি এলাকায় শিক্ষা, ক্রীড়া ও মানবিক কার্যক্রমেও তার অংশগ্রহণ ছিল বলে জানান তার সমর্থকরা।

ঐতিহ্যবাহী সিংনা খান পরিবারের সন্তান হিসেবে এলাকায় তার একটি সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে বলেও দাবি করেন অনেকে। তাদের ভাষ্য, ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একজন সাহসী ও কর্মঠ নেতৃত্ব প্রয়োজন। সে জায়গা থেকে তোফাজ্জল হোসেন খানকে চেয়ারম্যান পদে দেখতে চান তারা।

১১ নং বীরবাসিন্দা ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলেন, আগামী দিনে একজন তরুণ ও শিক্ষিত নেতৃত্ব ইউনিয়ন পরিষদে এলে সাধারণ মানুষের প্রত্যাশা ও দাবি-দাওয়া আরও জোরালোভাবে উপস্থাপিত হবে। তারা মনে করেন, জনসম্পৃক্ততা ও ন্যায়ভিত্তিক অবস্থানের কারণে তোফাজ্জল হোসেন খান একজন সম্ভাবনাময় প্রার্থী হতে পারেন।

তবে এ বিষয়ে তোফাজ্জল হোসেন খানের আনুষ্ঠানিক বক্তব্য এখনও জানা যায়নি। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা থাকলেও তিনি নির্বাচনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

এদিকে, সম্ভাব্য নির্বাচন ঘিরে ১১ নং  বীরবাসিন্দা ইউনিয়নে রাজনৈতিক আলোচনা ও হিসাব-নিকাশ শুরু হয়েছে। সময়ই বলে দেবে শেষ পর্যন্ত কে হচ্ছেন চেয়ারম্যান প্রার্থী এবং কাকে ঘিরে গড়ে উঠবে জনসমর্থনের বড় বলয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি |

প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬