টাঙ্গাইল ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীর কৃতি সস্তান ড.আবদুল মঈন খানকে এলজিইডি মন্ত্রী করায় নরসিংদী (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলীর সহ সকল কর্মকর্তাগনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনা: তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে

শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ৯১৬ বার পড়া হয়েছে

কালিহাতীতে মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনা: তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে

শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে গভীর শ্রদ্ধা ও জাতীয় মর্যাদার সঙ্গে। বুধবার (২৬ মার্চ) ভোরের সূর্যোদয়ের সাথে সাথে কালিহাতী থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

সকাল ৬টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ বীরদের স্মরণ করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। এরপর পর্যায়ক্রমে কালিহাতী থানা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার ক্লাব, কালিহাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, কালিহাতী কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে দশটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক। আরোও উপস্থিত ছিলেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁঞা এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে স্মরণ করে বিশেষ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

এই অনুষ্ঠানের মাধ্যমে কালিহাতীবাসী জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার অঙ্গীকার ব্যক্ত করে।

শুভ্র মজুমদার
কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনা: তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে

প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ ২০২৫