নিজ অর্থায়নে ১০ জনকে ওমরাহ পালনে পাঠালেন সোহাগ হাওলাদার
- প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
নিজ অর্থায়নে ১০ জনকে ওমরাহ পালনে পাঠালেন সোহাগ হাওলাদার
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: মিল্লাত হাওলাদার
মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি ধর্মীয় অনুপ্রেরণা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পূর্ব আনন্দী ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমাজসেবী সোহাগ হাওলাদার। তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে ১৫ জন জন ধর্মপ্রাণ মুসল্লিকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাঠিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ হাওলাদারের এই মহৎ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। ওমরাহ পালনকারীদের জন্য তিনি সার্বিক ব্যয় বহন করেছেন। তার এমন মানবিক উদ্যোগে এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন এবং তার জন্য দোয়া কামনা করেছেন।
এছাড়াও ঢাকার মোহাম্মদপুর বাবু রোডে অবস্থিত আল মারকাজুল ইসলামী অফিসের মাধ্যমেও ওমরাহ যাত্রী পাঠানো হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, প্রতিষ্ঠানটি ওমরাহ যাত্রীদের ভিসা, যাতায়াত, থাকা-খাওয়াসহ সার্বিক সেবায় আন্তরিকতা ও মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করে থাকে।
সোহাগ হাওলাদার সবার কাছে দোয়া চেয়ে বলেন, “আল্লাহ তাআলা যেন ভবিষ্যতেও আমাকে আরও বেশি সংখ্যক মানুষকে আল্লাহর ঘর জিয়ারত ও ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার তাওফিক দান করেন।”
স্থানীয়রা জানান, সমাজে এমন মানবিক ও ধর্মীয় উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে। তারা সোহাগ হাওলাদারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেছেন।



















