টাঙ্গাইল ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাতি, ধর্ম, বর্ণের মধ্যে বিভেদ হতে দেব না : ড. মঈন খান বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার উদ্যোগে জোটা জোটি অনুষ্ঠান অনুষ্ঠিত নওগাঁয় দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর  টাঙ্গাইলে দুর্গাপূজায় পুলিশের মহড়া স্বাধীনতার পর দুর্গাপূজায় এবার সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে” -স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

জাতি, ধর্ম, বর্ণের মধ্যে বিভেদ হতে দেব না : ড. মঈন খান

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

জাতি, ধর্ম, বর্ণের মধ্যে বিভেদ হতে দেব না : ড. মঈন খান
বশির আহম্মদ মোল্লা,
নরসিংদী জেলা প্রতিনিধি,
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার দেশে জাতি, ধর্ম, বর্ণের মধ্যে কোনো বিভেদ হতে দেবে না। সবাই বাংলাদেশি আর বাংলাদেশি আদর্শ নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে রোববার রাতে নরসিংদীর পলাশ উপজেলায় পলাশ বাজার সর্বজনীন দূর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, সকল অন্যায়, অনিয়ম ও দুঃশাসন দূর করতে পৃথীবিতে মা দুর্গার যেভাবে আগমন ঘটে। সেই শিক্ষা নিয়ে সাবাইকে সমাজ থেকে সব অন্যায় অনিয়ম দূর করে একটি শান্তিপূর্ণ আবাসন গড়ে তুলতে হবে। পরে তিনি শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মন্দির কমিটির সভাপতি /সম্পাদক এর নিকট নগদ অর্থ বিতরণ করেন। পরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে বিভিন্ন পুজামন্ডপ পরির্দশন শেষে মন্দির কমিটির সভাপতি /সম্পাদক এর নিকট নগদ অর্থ বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। এসময় সাথে ছিলেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার।
এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া, ভিপি মনির হোসেন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অপর দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান এমপির আগমনে রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী শহরে সেবা সংঘ মোড়ে নরসিংদী পৌরসভা পুজামন্ডপ কন্ট্রোল রোমে অবস্থান করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি,জেলা বিএনপির সেক্রেটারী আলহাজ্ব মনজুর এলাহী এমপি তাদের উপস্থিতিতে নরসিংদী পৌরসভা মেয়র পদ প্রার্থী জেলা বিএনপির সভাপতি হারুন অর রশিদ, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক,জেলা ছাত্রদলের সভাপতি মেয়র পদ প্রার্থী সিদ্দিকুর রহমান নাহিদ,শহর বিএনপির সাবেক সভাপতি মেয়র পদ প্রার্থী বাবুল সরকার তাদের নেতৃত্বে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া ও জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক সহ জেলা প্রসাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান এমপির আগমনে বিএনপি নেতাকর্মীরা মিছিল করেন। মন্ত্রী পুজা মন্ডপের কাছাকাছি আসলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে হট্রগোল শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে না থাকায় মন্ত্রী দ্রুত চলে যায়। মন্ত্রী চলে গেলে চরম উত্তেজনা দেখা দেয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতি, ধর্ম, বর্ণের মধ্যে বিভেদ হতে দেব না : ড. মঈন খান

প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬