টাঙ্গাইল ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন খায়রুল কবির খোকন এমপি “নরসিংদীতে টিআরসি নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত” টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের ঐতিহ্যবাহী আগচারান গ্রামে প্রবাসীদের উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে রায়পুরায় মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল নরসিংদীর সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও এমপি লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান ও আশরাফউদ্দিন বকুল এমপিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের ঝড় রায়পুরার মির্জানগরে অবহেলিত সড়ক মেরামত, নিজস্ব অর্থায়নে এগিয়ে এলেন ডা. ফরিদ আহমেদ নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসন টাঙ্গাইলে প্রাইভেটকার থেকে ১ হাজার ২৮৯ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫ কালিহাতীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৮৬ বার পড়া হয়েছে

যমুনার পানিতে তলিয়ে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী, উদ্ধার অভিযান অব্যাহত

 টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাড়স্থ পাথার ঘাট এলাকায় গোসল করতে নেমে মইন (১৫) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২৬ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে টাঙ্গাইল সৃষ্টি একাডেমিক স্কুলের  নবম শ্রেণির আটজন শিক্ষার্থী ঘুরতে গিয়ে যমুনা নদীতে গোসল করতে নামে। এ সময় তাদের মধ্যে মইন নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজ মইন (১৫) মনিরুজ্জামানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে টাঙ্গাইলের কলেজপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের আদি বাড়ি মাগুরা জেলায় বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে সর্বাত্মক অভিযান পরিচালনা করছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী তথ্য পাওয়া সাপেক্ষে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন ২০২৬