টাঙ্গাইল ০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন। কালিহাতীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আতোয়ার ও মানিক গ্রেফতার নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ বিতর্কিত বক্তা তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান কালিহাতীতে সমবায় দিবস পালিত কৃষি অফিসারের সম্পৃক্ততার অভিযোগ নওগাঁয় নকল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল-জরিমানা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি : নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৭৬ বার পড়া হয়েছে

যমুনার পানিতে তলিয়ে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী, উদ্ধার অভিযান অব্যাহত

 টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাড়স্থ পাথার ঘাট এলাকায় গোসল করতে নেমে মইন (১৫) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২৬ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে টাঙ্গাইল সৃষ্টি একাডেমিক স্কুলের  নবম শ্রেণির আটজন শিক্ষার্থী ঘুরতে গিয়ে যমুনা নদীতে গোসল করতে নামে। এ সময় তাদের মধ্যে মইন নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজ মইন (১৫) মনিরুজ্জামানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে টাঙ্গাইলের কলেজপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের আদি বাড়ি মাগুরা জেলায় বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে সর্বাত্মক অভিযান পরিচালনা করছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী তথ্য পাওয়া সাপেক্ষে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন ২০২৬