টাঙ্গাইল ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীর কৃতি সস্তান ড.আবদুল মঈন খানকে এলজিইডি মন্ত্রী করায় নরসিংদী (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলীর সহ সকল কর্মকর্তাগনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ কালিহাতীতে হেলিকপ্টারে নবদম্পতির আগমন, দেখতে ভিড় এলাকাবাসীর পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন অর রশীদ নরসিংদীর রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল নরসিংদীর মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নরসিংদীর রায়পুরায় জাতীয় মৎস্য দিবস উপলক্ষ্যে উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে ! টাঙ্গাইলে তীব্র ক্ষোভ কালিহাতীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নওগাঁয় কন্যা সন্তানকে ফেলে পালিয়ে গেছে এক পাষণ্ড গর্ভধারিণী মা

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৮ বার পড়া হয়েছে

নওগাঁয় কন্যা সন্তানকে ফেলে পালিয়ে গেছে এক পাষণ্ড গর্ভধারিণী মা

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে দ্বিতীয় স্বামীর কথায় শিশু কন্যা সন্তানকে রেখে পালিয়ে গেছে এক পাষণ্ড গর্ভধারিণী মা। এঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

২১ ফেব্রুয়ারী শনিবার এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলা শহরের ফাজিলপুর ব্রিজ পাড়া এলাকায়। ওই এলাকার পল্লী চিকিৎসক রেজাউল করিম জানান, তার চেম্বারে রোগী পরিচয়ে জেলার নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামের স্কুলপাড়ার বাসিন্দা বেলাল হোসেনের তালাক প্রাপ্ত স্ত্রী নুরজাহান বেগম তার ৩ বছর বয়সের কন্যা সন্তান মরিয়মকে নিয়ে আসেন। বেলা সারে ১২ টার দিকে কৌশলে মরিয়মকে ফেলে রেখে তার গর্ভধারিণী মা নুরজাহান পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ওই পল্লী চিকিৎসকের চেম্বারে ভির করতে থাকে। বিষয়টি থানা পুলিশকে অবহৃত করেছেন বলে ওই চিকিৎসক জানান। এবিষয়ে বেলাল হোসেনের পিতা লতিফুর রহমান মুঠোফোনে জানান, গত প্রায় ৩ মাস আগে তার ছেলেকে তালাক দিয়ে নুরজাহান অন্য এক ছেলেকে বিয়ে করে। নাতনি মরিয়মকে ওই চিকিৎসকের চেম্বারে রেখে তার মা পালিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন বলে লতিফুর রহমান জানান। তবে তিনি বলেন তার ছেলে বেলাল হোসেন ফরিদপুরে কাজ করে। ফরিদপুর থেকে রোববার সে বাড়ি এসে বেলাল তার মেয়ে মরিয়মকে নিয়ে আসবে বলে দাদা লতিফুর জানান। এদিকে একই উপজেলার কোদালী শহর গ্রামের বাসিন্দা নুরজাহান বেগম এর পিতা নুর আলম মুঠোফোনে বলেন, তার মেয়ে পাশের গ্রামের আমান আলী নামের এক যুবকের সঙ্গে সম্পর্ক করে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আমান আলী তার নাতনি মরিয়মকে মেনে নিতে না পাড়ায় নুরজাহান তাকে ওই চিকিৎসকের চেম্বারে রেখে পালিয়ে গেছে বলে নুর আলম জানান। নাতনি মরিয়ম এর দ্বায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন নানা নুর আলম।

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় কন্যা সন্তানকে ফেলে পালিয়ে গেছে এক পাষণ্ড গর্ভধারিণী মা

প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬