কালিহাতীতে চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও এডহক কমিটির পরিচিতি সভা
- প্রকাশিত : মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
কালিহাতীতে চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও এডহক কমিটির পরিচিতি সভা
কালিহাতী উপজেলার চারান উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন এবং বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠান মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারজানা আক্তার , শুকুর মাহমুদ, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক, মোজাম্মেল হক হিরো সাবেক কৃষক দলের সভাপতি,জিয়া পরিষদের সভাপতি আউয়াল প্রফেসর,এস এম এ কৃষিবিদ এবং বারডেম হাসপাতাল, ঢাকার মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এন.এইচ. ইউসুফজাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব হায়দারুল ইসলাম খান ইউসুফজাই। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি স্বাধীন খন্দকার,ও কোকডহরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোশারফ হোসেন তরফদার (মিল্টন) এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুল লতিফ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নবনির্মিত ভবনটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং বি�









