টাঙ্গাইল ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের দাবি কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির  কস্তুরীপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল আজ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারের শ্রদ্ধা নিবেদন কালিহাতীতে চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও এডহক কমিটির পরিচিতি সভা নিখোঁজ সংবাদ সাভার (ঢাকা): সাভারের বলিয়াপুর বাজার এলাকা থেকে যাদব কর্মকার নামে এক /শিশু গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ‘মিড-ডে মিল’ কার্যক্রমের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে কালিহাতী থানার সাবেক ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগ ঢাকায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন মাঠে জাতীয় বৃক্ষ মেলা ২০২৬ বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” নরসিংদী সদর উপজেলার মাধবদী হাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও রিং জাল আগুনে পুড়ানো, ৩জন আটক ও জরিমানা আদায় নরসিংদীর কৃতি সন্তান পার্লামেন্টারি সেক্রেটারি প্রয়াত আব্দুল মতলেব ভূঞার শাহাদাৎ বার্ষিকী পালিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের দাবি কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির 

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের দাবি কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির

নদীভাঙন ও বন্যাকবলিত এলাকা সরেজমিনে পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটি। ০৮ আগস্ট, শনিবার সংগঠনটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের অর্ধশতাধিক মানুষ কালিহাতীর নদী তীরবর্তী বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরীদর্শন ও পর্যবেক্ষণ করে এ দাবী জানান।

ভাঙ্গনরোধে অরক্ষায় , নাগরিক অধিকার সুরক্ষায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, নদীভাঙন ও বন্যার কারণে কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। কোথাও নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা , ফসলি জমি।আবার কোথাও পানিবন্দি হয়ে পড়ছেন সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পর্যবেক্ষণ করে বাস্তব পরিস্থিতি নিরূপণ  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলে জানান তারা।

সকালে উপজেলার এলেঙ্গা থেকে নৌকাযোগে এলেঙ্গা,সল্লা,দূর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভাঙ্গন কবলিত এলাকা সরজমিনে দেখেন ।  এ বিষয়ে যমুনা নদীর পশ্চিম তীরে পার্শ্ববর্তী জেলার সিরাজগঞ্জের পৌরপার্কের পার্শ্বে আলোচনায় মিলিত হন। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোহর আলী, টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, কোকডহরা  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন মিন্টু, টাঙ্গাইল জেলা অগ্রনী ব্যাংক অফিসার এসোসিয়েশনের সভাপতি রাসেল আহমেদ,টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাজু মেহেদী, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন,কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক রহিমা আক্তার, কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক,কালিহাতী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আফজাল হোসেন, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন,কালিহাতী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ খান,কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সদস্য সচিব ও টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার মনিরুল ইসলাম।আলোচনা শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

এ সময় টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাজ্য বলেন, “নাগরিক অধিকার সুরক্ষা কমিটির নামের মধ্যেই নাগরিকের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়টি রয়েছে। যারা প্রাণ-প্রকৃতি ধ্বংস করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে, পরিবেশের ক্ষতি করে এবং সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করে, তাদের বিরুদ্ধে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি কাজ করে যাবে।”

টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি ও পেশাজীবী সংগঠনের নেতা অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল বলেন, “যেকোনো অনিয়মের সঙ্গে যারা জড়িত থাকবে, বিএনপিতে তাদের কোনো জায়গা দেওয়া হবে না। নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সঙ্গে কালিহাতী উপজেলা বিএনপি রয়েছে। কমিটির সব ভালো ও জনকল্যাণমূলক কাজে উপজেলা বিএনপি পাশে থাকবে।”

বিশেষ অতিথি মোঃ মোহর আলী চেয়ারম্যান বলেন, আমরা স্বচ্ছ রাজনীতি করতে চাই।সাদাকে সাদা ও কালোকে কালো বলবো।আমরা সবাই মিলে কালিহাতীকে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

বক্তারা নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব, নদী ও সরকারি খাল রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের দাবি কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির 

প্রকাশিত : শনিবার, ৮ অগাস্ট ২০২৬