পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন অর রশীদ
- প্রকাশিত : শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন অর রশীদ
পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ হারুন অর রশীদকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি কালিহাতী উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি এবং কালিহাতী শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তিনি স্থানীয়দের কাছে একজন জনদরদী ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, মোঃ হারুন অর রশীদের মতো একজন সমাজসেবী ও জনবান্ধব মানুষ পারখী ইউনিয়নের নেতৃত্বে এলে সাধারণ মানুষের সমস্যা সমাধান, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ আরও বাড়বে।
জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে পারখী ইউনিয়নের উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মোঃ হারুন অর রশীদ। তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছেন।


















