টাঙ্গাইল ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর মদনপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ময়লা আর্বজনা, বিশাল বর্জ্যের স্তূপ,খানাখন্দে ভরা সড়ক যেন মৃত্যুফাঁদ বিভিন্ন মিডিয়ায় এত প্রচারের পরও কোন টনক নড়ছে না কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর শুভ উদ্বোধন কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল। নরসিংদীতে ৫৩তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠান টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতৃত্বে আসছেন আদর্শ সিদ্দিকী? চলছে জোর গুঞ্জন টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের বিজন সাহার বিরুদ্ধে তথ্য অধিকার আইনে আবেদন গ্রহণে অনীহা; তদন্তের দাবি টাঙ্গাইল সেতু এনজিওর দুই কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীকে হয়রানির অভিযোগ নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ৭৪তম জন্মদিন পালিত নরসিংদীর ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে নিরাপত্তা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীর মদনপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ময়লা আর্বজনা, বিশাল বর্জ্যের স্তূপ,খানাখন্দে ভরা সড়ক যেন মৃত্যুফাঁদ বিভিন্ন মিডিয়ায় এত প্রচারের পরও কোন টনক নড়ছে না

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

নরসিংদীর মদনপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ময়লা আর্বজনা, বিশাল বর্জ্যের স্তূপ,খানাখন্দে ভরা সড়ক যেন মৃত্যুফাঁদ
বিভিন্ন মিডিয়ায় এত প্রচারের পরও কোন টনক নড়ছে না
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মদনপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দিনের পর দিন জমছে ময়লা-আবর্জনা, বিশাল বর্জ্যের স্তূপ আবার কোথাও কোথাও খানাখন্দে ভরা সড়ক মৃত্যুফাঁদ, সামান্য বৃষ্টির পানি, পচা আবর্জনা ও তরল বজ্যের্, দুর্গন্ধময়, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বিভিন্ন মিডিয়ায় এত প্রচারের পরও কোন টনক নড়ছে না।
জানাগেছে,নরসিংদীর মদনপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দিনের পর দিন জমছে ময়লা-আবর্জনা। কোথাও তৈরি হয়েছে বিশাল বর্জ্যের স্তূপ আবার কোথাও খানাখন্দে ভরা সড়ক পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। বৃষ্টির পানি, পচা আবর্জনা ও তরল বর্জ্যে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধময় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
নরসিংদী পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে সংগৃহীত বর্জ্য দীর্ঘদিন ধরে সড়কের আশপাশে ফেলা হচ্ছে। সময়ের সঙ্গে এসব ময়লার স্তূপ এতটাই বড় হয়েছে যে, দূর থেকে দেখলে মনে হয় সড়কের দুই পাশে ছোট ছোট পাহাড় দাঁড়িয়ে আছে। ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকিও।
বিশেষ করে শিশু, শিক্ষার্থী, পথচারী ও সড়কের পাশে বসবাসকারী মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। অনেক সময় দুর্গন্ধ এড়াতে পথচারীদের নাক-মুখ চেপে চলাচল করতে দেখা যায়। শুধু বর্জ্য নয়, সড়কটির বিভিন্ন অংশে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। কোথাও উঠে গেছে পিচ, কোথাও আবার জমে আছে পানি ও কাঁদা। বৃষ্টির সময় ময়লা ও কালো তরল বর্জ্য মিশে এসব গর্ত আরও ভয়াবহ হয়ে ওঠে। পানির নিচে থাকা গর্ত বুঝতে না পেরে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন মোটরসাইকেল, রিকশা ও পণ্যবাহী যানবাহনের চালকরা।
চৌয়ালা এলাকার টেক্সটাইল মিল মালিক শাহজাহান সরকার বলেন, ‘‘সড়কে গাড়ি উল্টে অনেক সময় কাপড়ের বেল ময়লা ও কালো পানিতে পড়ে যায়। ওই পানি কাপড়ে লাগলে আলকাতরার মতো দাগ পড়ে। পরে এসব কাপড় আর ব্যবহারযোগ্য থাকে না। এতে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।’’
টেক্সটাইল ব্যবসায়ী ফয়সাল বলেন, ‘‘সড়কের বেহাল দশা ও যত্রতত্র ময়লা ফেলার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। দীর্ঘ যানজটে পণ্য পরিবহনে সময় নষ্ট হচ্ছে। এতে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।’’
স্থানীয় যাত্রী সবুজ মিয়া বলেন, ‘‘দীর্ঘদিন ধরে সড়কটির এমন অবস্থা থাকলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। একটি শিল্পসমৃদ্ধ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ এভাবে পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’’
নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী জামিল মিয়া বলেন, ‘‘প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করি, খুব কষ্ট হচ্ছে। নাক মুখ চেপে চলাচল করতে হয়, মাঝে মধ্যে দেখি এই গন্ধে কেউ কেউ অজ্ঞানও হয়ে যায়। খুব বাজে অবস্থা।’’
সুশাসনের জন্য নাগরিক সুজনের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক হলধর দাস বলেন, ‘‘প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেগুলো পানিতে ডুবে যায়। এতে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে। শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষায় কাঁদা-পানিতে দুর্ভোগ আরও বাড়ে।’’
স্থানীয়দের অভিযোগ, একদিকে সড়কের পাশে বর্জ্যের স্তূপ, অন্যদিকে ভাঙাচোরা রাস্তা দুই সংকটে আটকে আছে গুরুত্বপূর্ণ এই সড়ক। শিল্পাঞ্চল মাধবদীসহ জেলার বিভিন্ন এলাকার পণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ হওয়ায় সড়কটির ওপর চাপও অনেক বেশি। অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে।
নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, ‘‘বর্জ্য ব্যবস্থাপনার সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কাজ চলছে। বর্জ্যের অব্যবস্থাপনা শুধু শহরের সৌন্দর্য নষ্ট করে না, এটি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্যও বড় হুমকি।’’
তিনি আরো বলেন, ‘‘বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করতে একটি প্ল্যান্ট নির্মাণের কাজ চলমান রয়েছে। গত ডিসেম্বরে নির্মাণকাজ শুরু হয়েছে। ২০২৭ সালের ২৪ জুনের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’’
নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি বলেন, ‘‘সড়কের দুই পাশে ময়লা ফেলার কারণে পানি জমে রাস্তার ক্ষতি হয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর মদনপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ময়লা আর্বজনা, বিশাল বর্জ্যের স্তূপ,খানাখন্দে ভরা সড়ক যেন মৃত্যুফাঁদ বিভিন্ন মিডিয়ায় এত প্রচারের পরও কোন টনক নড়ছে না

প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬