টাঙ্গাইল ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
টাঙ্গাইল সেতু এনজিওর দুই কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীকে হয়রানির অভিযোগ নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ৭৪তম জন্মদিন পালিত নরসিংদীর ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে নিরাপত্তা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আ’টক স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়?
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইল সেতু এনজিওর দুই কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীকে হয়রানির অভিযোগ

নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

টাঙ্গাইল সেতু এনজিওর দুই কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীকে হয়রানির অভিযোগ

টাঙ্গাইল সেতু এনজিওর পরিচালক (কার্যক্রম) জুলফিকার চৌধুরী ও সহকারী পরিচালক (প্রশিক্ষণ) খন্দকার রাইসুল ইসলাম লালনের বিরুদ্ধে এক নারী সহকর্মীর সঙ্গে আপত্তিকর ও অশালীন ইঙ্গিতপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী ওই নারী প্রতিষ্ঠানটির একজন সিনিয়র সহকর্মী বলে জানা গেছে। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের বিভিন্ন পদে কর্মরত নারী কর্মকর্তাদের চাকরিতে পদোন্নতির আশ্বাসসহ নানা প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর আচরণ করা হয়ে আসছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তারা বলেন, প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তারা আরও বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা উচিত, যাতে প্রতিষ্ঠানের কর্মপরিবেশ ও ভাবমূর্তি অক্ষুণ্ন থাকে।
অভিযোগকারী নারী এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মৌখিকভাবে অভিযোগ করেছেন বলেও জানা গেছে।
তবে অভিযোগের বিষয়ে টাঙ্গাইল সেতু এনজিওর পরিচালক (কার্যক্রম) জুলফিকার চৌধুরী ও সহকারী পরিচালক (প্রশিক্ষণ) খন্দকার রাইসুল ইসলাম লালনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী ও প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইল সেতু এনজিওর দুই কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীকে হয়রানির অভিযোগ

প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬