টাঙ্গাইল ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জনপ্রিয়তার মাপকাঠিতেই দেওয়া হবে স্থানীয় সরকারের মনোনয়ন: স্বাস্থ্যমন্ত্রী কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে নওগাঁয় দিনব্যাপী কর্মশালা কালিহাতীতে জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২ নওগাঁয় ডিবির অভিযানে চল্লিশ কেজির  অধিক গাঁজাসহ ব্যাবসায়ী গ্রেফতার হাবলার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করছেন সুমন খান, চাচ্ছেন মানুষের দোয়া ও সমর্থন কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাহিদ খান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ১৪৬ বার পড়া হয়েছে

Oplus_131072

কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় অদম্য ২৪ ও দূরন্ত ১৮। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ২-০ গোলের ব্যবধানে দূরন্ত ১৮-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অদম্য ২৪।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌফিক আজম, অফিসার ইনচার্জ (ওসি), কালিহাতী থানা এবং মিজানুর রহমান, প্রধান শিক্ষক, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরিফ হোসেন শাফি।
খেলা উপভোগ করতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য দর্শক মাঠে উপস্থিত ছিলেন। পুরো টুর্নামেন্টজুড়ে ছিল উৎসবের আমেজ, খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য এবং দর্শকদের প্রাণবন্ত উচ্ছ্বাস।
খেলার ধারাভাষ্যে ছিলেন ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন, পারভেজ ও মৃদুল, যারা প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে দর্শকদের বাড়তি আনন্দ দেন।
আয়োজকদের মধ্যে সৈয়দ ইব্রাহিম ও নাহিদ জানান, সাবেক শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের ক্রীড়া আয়োজন করা হচ্ছে।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তারা আয়োজকদের প্রশংসা করেন এবং তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।
ধন্যবাদান্তে,
কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬