টাঙ্গাইল ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ পাইকড়া উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন, নিয়মিত মুসল্লিদের সম্মাননা প্রদান চট্টগ্রাম ডিওএইচএস ফ্ল্যাটে প্রথমবার শতভাগ সৌরবিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপ দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন মারিয়াম পাঞ্জুমুন্সী মারকাজুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার হয়েছে: খায়রুল কবির খোকন চট্টগ্রাম ডিওএইচএস পরিষদে মাইশা পাওয়ার টেক বিডির উদ্যোগে সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে গুরুত্বপুন: আলোচনা সভা কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার ধানগড়া ইয়ং রাইডার্স ক্লাবের উদ্যোগে-বেহুলা লক্ষিন্দর- মফিজ ও তার দল নরসিংদীর শিবপুরের ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিকতায় মুগ্ধ বৃদ্ধা, ভালোবাসার আবেগঘন দৃশ্য ছুঁয়েছে সবার হৃদয়
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

চট্টগ্রাম ডিওএইচএস ফ্ল্যাটে প্রথমবার শতভাগ সৌরবিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ডিওএইচএস ফ্ল্যাটে প্রথমবার শতভাগ সৌরবিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন

মাইশা পাওয়ার টেক বিডির উদ্যোগে সচেতনতামূলক কর্মশালা

বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমাণ প্রতিনিধি :

দেশের জ্বালানি সংকট মোকাবিলা, বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম ডিওএইচএস ফ্ল্যাটে প্রথমবারের মতো শতভাগ সৌরবিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রাতে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মাইশা পাওয়ার টেক বিডির উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন ও সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

“সবুজ আগামীর জন্য সৌরশক্তি”—স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ডিওএইচএস পরিষদের সচিব লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রহিম (অব.)। প্রধান অতিথি হিসেবে বাতি জ্বালিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল এবিএম জয়নুর রশীদ (পিএসসি, অব.)। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইশা পাওয়ার টেক বিডির সিইও প্রকৌশলী নুরুল ইসলাম নাহিদ।

কর্মশালায় রান্নার চুলা, লাইট, ফ্যান, ফ্রিজসহ দৈনন্দিন প্রয়োজনীয় সরঞ্জাম সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালনার সম্ভাবনা, বিদ্যুৎ সাশ্রয় এবং আবাসিক ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের গুরুত্ব তুলে ধরা হয়। বহুতল আবাসিক ভবনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ কাজে লাগানো গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা জোরদার করা সম্ভব।

স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন ভুঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে সৌরবিদ্যুৎ ব্যবহারে সাধারণ মানুষকে আরও উৎসাহিত করতে সহজ শর্তে ঋণ, কিস্তিতে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ, কর ও শুল্ক সুবিধা, দক্ষ প্রযুক্তিবিদ তৈরি এবং জেলা-উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ প্রয়োজন। একই সঙ্গে আবাসিক ভবন ও বহুতল ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে কার্যকর নীতিমালা, নেট মিটারিং সুবিধা এবং জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের সহজ ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ খাতে ব্যাপক বিনিয়োগ সৃষ্টি হতে পারে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি ব্যক্তি ও জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ব্যয় সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এ ধরনের প্রকল্পের দীর্ঘমেয়াদি সফলতার জন্য সঠিক বিদ্যুৎ চাহিদা নিরূপণ, মানসম্মত সোলার প্যানেল, কার্যকর ব্যাটারি সংরক্ষণব্যবস্থা, নিরাপদ বৈদ্যুতিক সংযোগ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি।

তিনি জানান,  প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী গ্রীষ্মের আগে জাতীয় গ্রিডে আরও ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্যে সকলে সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করতে হবে।

চট্টগ্রাম ডিওএইচএস ফ্ল্যাটে মাইশা পাওয়ার টেক বিডির এ উদ্যোগ দেশের অন্যান্য আবাসিক ভবন ও এলাকায় সৌরশক্তি ব্যবহারে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে। সরকারের পরিকল্পনা ও বেসরকারি উদ্যোগের সমন্বয় ঘটলে বাংলাদেশ ধীরে ধীরে আমদানিনির্ভর জ্বালানির চাপ কমিয়ে স্বনির্ভর, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারবে।

আরো বলেন,

মাইশা পাওয়ার টেক বিডি সৌর বিদ্যুতের সকল কার্যক্রম দেখে দেশের বিভিন্ন নামী দামী প্রতিষ্ঠান এ কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

চীন থেকে ৬ লাখ ৯৯ হাজার মার্কিন ডলারের সেল কন্ট্রাক্টের উদ্যোগসহ প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মির্জা ফারুক ইমাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম পাবলিক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শামসুল আরেফিন, ক্যাব চট্টগ্রাম বিভাগের সভাপতি কে এম এম রিয়াদ, কমান্ডার ইফতেখার হাসান (অব.), ফুলকলি গ্রুপের জিএম এম এ সবুরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, চট্টগ্রাম ডিওএইচএসের এ উদ্যোগ আবাসিক ভবনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে অন্যদেরও উৎসাহিত করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম ডিওএইচএস ফ্ল্যাটে প্রথমবার শতভাগ সৌরবিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬