কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আমানুল্লাহ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায়, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মঞ্জুরুল ইসলামের তত্ত্বাবধানে এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
বুধবার (১১ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে কালিহাতী থানার এএসআই (নিরস্ত্র) তপন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল গল্ফ-৭১ ডিউটিতে থাকা অবস্থায় এলেঙ্গা পৌরসভার আকবর কালার প্রিন্ট দোকানের সামনে ঢাকা মুখী সার্ভিস লেনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় আমানুল্লাহ মিয়াকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আমানুল্লাহ মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিমুল কান্দি (ইমামের চর) গ্রামের মৃত আব্দুর রহমান ও মৃত জহুরা বেগমের ছেলে।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কালিহাতী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তারিখ: ১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ।



















