নরসিংদীর শিবপুরের ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিকতায় মুগ্ধ বৃদ্ধা, ভালোবাসার আবেগঘন দৃশ্য ছুঁয়েছে সবার হৃদয়
- প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
নরসিংদীর শিবপুরের ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিকতায় মুগ্ধ বৃদ্ধা, ভালোবাসার আবেগঘন দৃশ্য ছুঁয়েছে সবার হৃদয়
এক বস্তা চাল, সামান্য খাবার আর একটু আন্তরিকতায় অসহায় বৃদ্ধার কাছে আপনজন হয়ে উঠলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি :
নরসিংদীর শিবপুরের ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিকতায় মুগ্ধ বৃদ্ধা, ভালোবাসার আবেগঘন দৃশ্য ছুঁয়েছে সবার হৃদয় এক বস্তা চাল, সামান্য খাবার আর একটু আন্তরিকতায় অসহায় বৃদ্ধার কাছে আপনজন হয়ে উঠলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি
ভালো মনের অধিকারী
বারবার সৎ যোগ্য মেধাবী বিচক্ষণ কর্মকর্তা হিসেবে সারা দেশের মধ্যে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক, স্থানীয় এমপি আলহাজ্ব মনজুর এলাহী সহ বিভিন্ন পেশার মানুষ তার কাজের প্রশংসা করছেন।
একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুধু প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা নন, তিনি একটি উপজেলার সাধারণ মানুষের আস্থা, ভরসা ও নির্ভরতার প্রতীক। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করাও একজন সরকারি কর্মকর্তার অন্যতম বড় দায়িত্ব। সেই মানবিক দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন।
সম্প্রতি তাঁর কার্যালয়ে এক অসহায় শতবর্ষী বৃদ্ধার প্রতি স্নেহ, মমতা ও আন্তরিকতার যে দৃশ্য দেখা গেছে, তা ইতোমধ্যে মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। একজন সরকারি কর্মকর্তা ও একজন অসহায় বৃদ্ধার মধ্যকার এই ভালোবাসার সম্পর্ক যেন মনে করিয়ে দেয়—মানবিকতার কোনো পদ-পদবি নেই, নেই কোনো প্রাতিষ্ঠানিক সীমারেখা।
জানা যায়, শিবপুর উপজেলার কারারচর এলাকার ওই বৃদ্ধার বয়স তাঁর নিজের ভাষ্যমতে প্রায় ১০০ বছর। শারীরিকভাবে অত্যন্ত দুর্বল, ক্ষুধা ও অপুষ্টিতে জীর্ণ শরীর, সঙ্গে রয়েছে দীর্ঘদিনের কাশি ও নানা শারীরিক অসুস্থতা। বয়সের ভারে অনেকটা অসহায় হয়ে পড়া এই বৃদ্ধা মাঝেমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেন।
সম্প্রতি তিনি ইউএনওর কার্যালয়ে গেলে মোছা. ফারজানা ইয়াসমিন তাঁকে অন্য সেবাপ্রার্থীদের মতোই একটি চেয়ারে বসতে দেন। শুধু তাই নয়, নিজের ডান পাশের চেয়ারে বসিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁর খোঁজখবর নেন। বৃদ্ধার জন্য খেজুর, আমলকি, বিস্কুট ও চায়ের ব্যবস্থা করেন। একজন অসহায় মানুষের প্রতি তাঁর এমন মমতাপূর্ণ আচরণ উপস্থিত ব্যক্তিদেরও আবেগাপ্লুত করে।
এরপর বৃদ্ধার অসহায়ত্ব বিবেচনায় তাঁর জন্য এক বস্তা চালের ব্যবস্থা করে তা হাতে তুলে দেন ইউএনও। পাশাপাশি অফিসের একজন কর্মচারীকে নির্দেশ দেন, বৃদ্ধাকে যেন চালের বস্তাসহ নিরাপদে সিএনজিতে তুলে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
কিন্তু বিদায়ের মুহূর্তে ঘটে এক আবেগঘন ঘটনা। বৃদ্ধা হঠাৎ করেই ইউএনও ফারজানা ইয়াসমিনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আবেগাপ্লুত কণ্ঠে বলতে থাকেন, “তুমি যেদিন শিবপুর থেকে চলে যাবা, সেদিন তোমার গাড়ির চারটি চাকা আমার বুকের ওপর দিয়ে নিয়ে যেও। তুমি চলে গেলে আমার আর বাঁচার ইচ্ছা নাই।”
একজন অসহায়, নিঃসঙ্গ বৃদ্ধার মুখে এমন আবেগমাখা কথা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। তাঁর কথার মধ্য দিয়ে ফুটে ওঠে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের গভীর ভালোবাসা, নির্ভরতা ও কৃতজ্ঞতা।
একজন সরকারি কর্মকর্তা যখন দাপ্তরিক দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং তাঁদের সঙ্গে আপনজনের মতো আচরণ করেন, তখনই প্রশাসনের প্রকৃত মানবিক রূপ প্রকাশ পায়।
সাধারণত একজন কর্মকর্তার কর্মদক্ষতা মূল্যায়ন করা হয় তাঁর প্রশাসনিক সাফল্য, উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষা ও দাপ্তরিক কার্যক্রমের মাধ্যমে। কিন্তু মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার মতো অর্জন নিঃসন্দেহে এর চেয়েও অনেক বড়। শিবপুরের এই বৃদ্ধার আবেগঘন ভালোবাসা তারই একটি অনন্য উদাহরণ।
কর্মস্থল পরিবর্তন, বদলি কিংবা দায়িত্বের পরিবর্তন সরকারি চাকরির স্বাভাবিক নিয়ম। একসময় ফারজানা ইয়াসমিনকেও হয়তো শিবপুর ছেড়ে অন্য কোথাও দায়িত্ব পালন করতে হবে। কিন্তু মানুষের প্রতি তাঁর ভালোবাসা, সহানুভূতি ও মানবিক আচরণের স্মৃতি থেকে যাবে এই জনপদের মানুষের হৃদয়ে।
প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস বাড়াতে এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখে। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিনের এই মানবিক দৃষ্টান্ত শুধু প্রশংসার নয়, বরং অন্য সরকারি কর্মকর্তাদের জন্যও হতে পারে অনুকরণীয়।
মানুষের জন্য প্রশাসন, মানুষের পাশে প্রশাসন—এই প্রত্যাশাই সাধারণ মানুষের। আর মানবিক হৃদয়ের অধিকারী কর্মকর্তাদের হাত ধরেই সরকারি দপ্তর হয়ে উঠুক সাধারণ মানুষের আস্থা ও নিরাপদ আশ্রয়ের ঠিকানা।



















