টাঙ্গাইল ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীতে জেলা পরিষদের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ১৬১ বার পড়া হয়েছে

নরসিংদীতে জেলা পরিষদের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) নরসিংদী শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মঞ্জুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন (মাস্টার)।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব রাশেদ, সহকারী প্রকৌশলী নুর-ই-ইলহাম, সহকারী প্রকৌশলী জান্নাতুল ফেরদাউস আনিকা, হিসাবরক্ষণ কর্মকর্তা রোশান মিয়া, শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তারা।

  1. নরসিংদী জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে জেলা পরিষদের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত : শনিবার, ১৩ জুন ২০২৬