টাঙ্গাইল ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর ঘরে আগুন দেওয়ার অভিযোগ

নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ১৮ মে ২০২৬
  • / ১২৫ বার পড়া হয়েছে

কালিহাতীতে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর ঘরে আগুন দেওয়ার অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা উপজেলার নাগবাড়ী ইউনিয়ন এর কুমড়াবাড়ি গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক সৌদি প্রবাসীর বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, ফ্রিজসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, সৌদি প্রবাসী কামাল মিয়া, পিতা হারুনুর রশিদের বাড়িতে গভীর রাতে আগুন লাগে। ঘটনার সময় কামাল মিয়ার স্ত্রী রোজিনা বাড়িতে ছিলেন না। তিনি তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
ভুক্তভোগী রোজিনা অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী আবুল কাশেমের ছেলে সায়েম সাগর ও তার আত্মীয়-স্বজনরা পরিকল্পিতভাবে গভীর রাতে তাদের ঘরে আগুন দেন। আগুনে ঘরের মূল্যবান মালামাল পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ ঘটনায় রোজিনা কালিহাতী থানা এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তদন্তে যাওয়া পুলিশের এক এএসআই জানান, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, আশপাশের কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত পরিবারের সঙ্গে ভুক্তভোগীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও রোজিনাকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর ঘরে আগুন দেওয়ার অভিযোগ

প্রকাশিত : সোমবার, ১৮ মে ২০২৬