টাঙ্গাইল ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নানা অনিয়ম দমনে কঠোর অবস্থানে কালিহাতীর ইউএনও খায়রুল ইসলাম নরসিংদীর “রায়পুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩” নরসিংদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনাল খেলায় রায়পুরা উপজেলা বিজয়ী শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে মনোহরদী পিএফজি’র নাগরিক প্ল্যাটফর্ম গঠনের প্রত্যয় গত ২০ বছরে একটি জেনারেশন নষ্ট হয়েছে- বিএমইউ উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী নাগবাড়ী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের যুব আন্দোলন সভাপতি  নুর আলম কাপ্পির বাড়িতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নরসিংদীর রায়পুরায় আশ্বাস প্রকল্পের মানব পাচার প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সৌদি প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির দাবি টার্গেট প্রপার নিউজের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু,আহত-২
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নানা অনিয়ম দমনে কঠোর অবস্থানে কালিহাতীর ইউএনও খায়রুল ইসলাম

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ১৩ মে ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

নানা অনিয়ম দমনে কঠোর অবস্থানে কালিহাতীর ইউএনও খায়রুল ইসলাম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জুড়ে বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। অবৈধ বালু উত্তোলন, ড্রেজার দিয়ে নদী খনন, বাল্যবিবাহসহ নানা সামাজিক ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে ইতোমধ্যে তিনি স্থানীয়দের প্রশংসা অর্জন করেছেন।

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও নদী খননের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে অবৈধ ড্রেজার জব্দ, জরিমানা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রশাসনের এমন কঠোর তৎপরতায় নদী ও পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, স্কুল-কলেজে প্রচারণা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত নজরদারি অব্যাহত রেখেছেন ইউএনও মো. খায়রুল ইসলাম। অনেক বাল্যবিবাহ বন্ধ করে সংশ্লিষ্ট পরিবারগুলোকে সচেতন করা হয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চলমান নানা অনিয়মের বিরুদ্ধে বর্তমান প্রশাসনের সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। বিশেষ করে পরিবেশ সংরক্ষণ, নদী রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইউএনও’র কার্যক্রম ব্যাপক ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বলেন, “জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নানা অনিয়ম দমনে কঠোর অবস্থানে কালিহাতীর ইউএনও খায়রুল ইসলাম

প্রকাশিত : বুধবার, ১৩ মে ২০২৬