টাঙ্গাইল ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস পালিত নওগাঁয় নয় দিনব্যাপী জগন্নাথ  দেবের রথযাত্রা উৎসব শুরু নরসিংদীতে নদীতে ডুবে একসঙ্গে ৪ শিশুর মৃত্যু এলজিইডি উপজেলা প্রকৌশলী কালিহাতীর কারিশমা কাল্পনিক প্রকল্পের নামে ১০ লাখ টাকা আত্মসাৎ! কালিহাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত ১  আহত ২ শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা; চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে সদরের ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীর মাধবদীতে শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্যামেরায় ধর পড়ল ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে কৃষিপ্রতিমন্ত্রী করতে দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার

নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ১৪২ বার পড়া হয়েছে

আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর ৫ অদম্য নারী পেলেন ঢাকা বিভাগীয় সম্মাননা ২০০২৫ পুরষ্কার।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আমীরগঞ্জ ইউনিয়নের পরপর তিনবার নির্বাচিত সংরক্ষিত সদস্য খালেদা পারভীন রায়পুরা উপজেলায় ও নরসিংদী জেলায় অদম্য নারী পুরস্কার ভূষিত হয়েছেন।
সোমবার (২ মার্চ) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ঢাকা বিভাগীয় অদম্য নারী ২০২৫ পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব গাজী গোলাম তৌসিফ।

এসময় বিশেষ অতিথি ছিলেন, ডিআইজি ঢাকা রেঞ্জ রেজাউল করিম মল্রিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ( অতিরিক্ত সচিব)জিনাত আরা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন) সালমা আক্তার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক
রেজিনা আরজু লাভলী। ঢাকা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে
১৩টি জেলার ৫৭ জন অদম্য নারী এ পুরষ্কারে ভূষিত হয়েছে।
নরসিংদী জেলার ৫ টি ক্যাটাগরীর ৫ জন হলেন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সেবায় – খালেদা পারভীন ( আমীরগঞ্জ- রায়পুরা) অর্থনৈনিক ভাবে সাফল্য অর্জন কারী নারী অবদান সুমাইয়া আক্তার (লেবুতলা- মনোহরদী), শিক্ষা ও চাকরি সাফল্য অর্জন কারী তানজিনা আক্তার নীলা ( রাধানগর- রায়পুরা), নির্যাতনের দু:স্বপ্ন মুছে জীবন সংগ্রামী নারী, শংকরী রানী সূত্র ধর ( নরসিংদী পৌরসভা) ও সফল জননী নারী জোস্না বেগম ( বাঁশগাড়ি – রায়পুরা) ।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, নারীদের অবদান আমরা কখনও অস্বীকার করতে পারবো না।
উল্লেখ্য যে খালেদা পারভীন আমীরগঞ্জ ইউনিয়নের পরপর তিনবার ও রায়পুরা উপজেলা পরিষদের পরপর দুইবার সংরক্ষিত সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম এর সহধর্মিণী ও রায়পুরা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক এস এম শরীফ মিয়ার মা। তিনি একজন সেবার ফেরিওয়ালা হিসেবে এলাকায় পরিচিত। ব্র্যাকের স্বাস্থ্য সেবিকা হিসেবে মানুষের সেবা সহ বিনামূল্যে কয়েকশত মহিলাকে সেলাই প্রশিক্ষনের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলেছেন।
অনুষ্ঠান শেষে
রায়পুরার পরিচয় শোনে বিভাগীয় কমিশনার বলেন, আপনাদের রায়পুরার টেটা যুদ্ধ থামানোর জন্য কাজ করুন। খুনাখুনি হয় এসব বন্ধ করতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার

প্রকাশিত : সোমবার, ২ মার্চ ২০২৬