টাঙ্গাইল ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

সখিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬০ বছরের বৃদ্ধা মহিলাকে মারধর

নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৩৪ বার পড়া হয়েছে

সখিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬০ বছরের বৃদ্ধা মহিলাকে মারধর

টাঙ্গাইল জেলার সখিপুর থানার গার্লস স্কুল রোডের ৩নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ৬০ বছরের বৃদ্ধা মহিলাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটে গত ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে।

ভুক্তভোগী বৃদ্ধা সমলা জানান, ওইদিন তিনি স্থানীয় বছিরের মিলে চাউল ভাঙাতে যান। ঠিক সেই সময়ে আরেকজন মরিচ ভাঙানোর জন্য আসে। মানবিক কারণে সমলা মরিচের বস্তাটি মিলে নামিয়ে দিতে সহায়তা করেন। এতেই ক্ষিপ্ত হয়ে একই এলাকার পারবিন (পিতা: সাদেক) পিছন থেকে সমলাকে কিল, ঘুষি ও লাথি মারতে মারতে অজ্ঞান করে ফেলে।

ঘটনাস্থলের দোকানদারগণ জানান, তারা পুরো বিষয়টি প্রত্যক্ষ করেছেন। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় সমলাকে উদ্ধার করে সখিপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সমলা পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সখিপুর থানায় একটি মারপিট মামলা দায়ের করেন।

এদিকে এলাকাবাসী অভিযোগ করেন, পারবিনের মরিচ ভাঙানোর মিল পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে আশেপাশের দোকানদার ও শিক্ষার্থীরা নানানভাবে ভুগছে। এ নিয়ে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও করেছেন। নির্বাহী অফিসার মিলটিতে গ্লাস লাগানোর নির্দেশ দিলেও তা অমান্য করে খোলা রাখা হয় বলে জানান এলাকাবাসী।

ভুক্তভোগী সমলা ন্যায়বিচার দাবি করে বলেন—
“আমি চাই, যেন আর কোনো মানুষকে এভাবে নির্দয়ভাবে মারধর করতে না পারে। পারবিন প্রায়ই মিলকে কেন্দ্র করে ঝগড়া-বিবাদ বাধায়।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত দোষীর শাস্তি দাবি করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সখিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬০ বছরের বৃদ্ধা মহিলাকে মারধর

প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫