টাঙ্গাইল ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কারিগরি শিক্ষা ও এলাকার উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার ঘোষণা কর্ণেল আজাদের

সিঁদুর ঘোষ রাজকুমার (টাংগাইল প্রতিনিধি)
  • প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৭৮ বার পড়া হয়েছে

কারিগরি শিক্ষা ও এলাকার উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার ঘোষণা কর্ণেল আজাদের

সিঁদুর ঘোষ রাজকুমার (টাংগাইল প্রতিনিধি)

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ শনিবার রাত ৮টায় মধুপুর উপজেলার অরুণখোলা ইউনিয়নের গাছাবাড়ী এলাকায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আজাদ বলেন,
“দেশের টেকসই উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই। আমি যদি জনগণের প্রতিনিধি হওয়ার সুযোগ পাই, তাহলে মধুপুর ও ধনবাড়ীতে কারিগরি শিক্ষার প্রসারে স্কুল-কলেজ পর্যায়ে আলাদা শাখা চালু করব। একইসঙ্গে আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে, যাতে এ অঞ্চলের তরুণরা বিদেশে না গিয়েও দক্ষ হয়ে কর্মসংস্থানের সুযোগ পায়।”

তিনি আরো বলেন,
“মধুপুর-ধনবাড়ী অবহেলিত জনপদ। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্প উন্নয়নে এখানে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। আমি জনগণের দোয়া ও সমর্থন পেলে এ অঞ্চলের প্রতিটি ইউনিয়নে উন্নয়ন পৌঁছে দেব। ধনবাড়ী-মধুপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।”

সভায় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মো. মোজাম্মেল হোসেন এবং ধনবাড়ী উপজেলার কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতারা বলেন, ধনবাড়ী-মধুপুরের মানুষ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত। কর্নেল আজাদ একজন সৎ, শিক্ষিত ও অভিজ্ঞ নেতা। তাঁর নেতৃত্বে এ অঞ্চলের অবহেলিত মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত হবে।

সভায় এলাকার তরুণ ও সাধারণ মানুষ কর্নেল আজাদের উন্নয়ন পরিকল্পনার প্রতি গভীর সমর্থন জানান এবং তাঁর পাশে থাকার অঙ্গীকার করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কারিগরি শিক্ষা ও এলাকার উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার ঘোষণা কর্ণেল আজাদের

প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫